শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৯ পিএম, ২০২১-০৪-২৬
সৌদি আরব থেকে আব্দুল্লাহ আল মামুন: ভারতে চলছে নভেল করোনাভাইরাসের প্রকোপ। সেই সাথে দেশটির একাধিক রাজ্যে দেখা দিয়েছেঅক্সিজেনের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে ভারতকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে সৌদিআরব ।ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ভারতীয়দূতাবাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।
রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সৌদি গেজেট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবিলায় সহায়তা করতে ভারতে ৮০মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।
সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরলঅক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাসগর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিকধন্যবাদ।’
নভেল করোনাভাইরাসের প্রকোপে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। একদিনে শনাক্ত ও মৃত্যুরসংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংখ্যাকে। ফলে ভঙ্গুর হয়ে পড়ছে ভারতের চিকিৎসাব্যবস্থা। দেখাদিয়েছে তীব্র মাত্রায় অক্সিজেন সংকট। অক্সিজেন সংকটে দেশটিতে অনেক রোগীর মৃত্যু হচ্ছে বলেওউঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে।
গত তিন দিনে ভারতে ১০ লাখের বেশি মানুষের করোনা ধরা পড়েছে এবং সাড়ে সাত হাজারের বেশিমানুষ প্রাণ হারিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়জানিয়েছে, শনিবার দেশজুড়ে তিন লাখ ৪৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয় এবং এদিনকরোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬০ জনের।
এর মধ্য দিয়ে টানা চতুর্থ দিন ভারতে তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হলো আর মৃতেরসংখ্যা দুই হাজারের বেশি রয়েছে টানা পাঁচদিনের মতো। বৈশ্বিক করোনা পরিস্থিতির তুলনায় ভারতবর্তমানে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে।
ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক করোনা পরিস্থিতি চলছে মহারাষ্ট্রে। শনিবার সেখানে ৬৭হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানীদিল্লির করোনা পরিস্থিতিও ভয়াবহ। করোনায় গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে।হাসপাতালগুলোতে করোনা রোগীদের উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যু হচ্ছে বহু মানুষের।গতকাল দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন না পেয়ে ২৫ করোনা রোগীর মৃত্যু হয়।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited