শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৭ পিএম, ২০২১-০৪-২৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : ডিএমপির যুগ্ম-কমিশনার এডিশনাল ডিআইজি মো. মাহবুব আলমের বড় ভাই ঢাকা মিটফোর্ড হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মো. হানিফ কবীর গতকাল মঙ্গলবার সকাল দশটায় হার্ট অ্যাটাকে ঢাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্ৰামের মরহুম ওসমান গণি সরকারের মেজো ছেলে। এদিন বাদ আসর মরহুমের নিজ বাড়ি উপজেলার খোদেদাউদপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি কুমিল্লা বারের সিনিয়র অ্যাড. মো. আলী আশরাফের ছোট ভাই ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এস এম নজরুল ইসলামের বড় ভাই। চাকুরী জীবনে ডা. হানিফ কবীর ঢাকা মিটফোর্ড হাসপাতালের কনসালটেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন।এছাড়াও তিনি স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সাবেক কুমিল্লা -১, হোমনা-দাউদকান্দি (একাংশ), বর্তমান কুমিল্লা -০২, হোমনা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মোবারক আলীর বড় মেয়ের জামাতা ছিলেন। তার মৃত্যুতে হোমনা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের আত্মার মাহফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited