চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

গাজীপুরে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক গ্রেফতার ॥ ২ দিনের রিমান্ড

গাজীপুরে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক গ্রেফতার ॥ ২ দিনের রিমান্ড

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:২০ পিএম, ২০২১-০৪-২৮

গাজীপুরে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক গ্রেফতার ॥ ২ দিনের রিমান্ড

আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর বহুল আলোচিত ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম (৩২) কে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। মঙ্গলবার রাতে হিমারদিঘী কেরানিরটেক বস্তি এলাকা থেকে মাদক ও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃত রেজাউল করিম টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতা রেজাউল করিম। পরে ওই ব্যবসায়ীর স্ত্রী শিল্পী আক্তার এ ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎমিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গী পূর্ব থানার একটি মামলায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেনের স্বীকারোক্তি মতে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি আমতলী কেরানীরটেক এলাকায় তার নিজ বাসার আলমারি থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অভিযানকালে জাকির হোসেনের ভাই মো. নবীন হোসেনের কাছ থেকে ২৯৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ নবীন হোসেনকেও গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত জাকির হোসেন পুলিশকে জানান, টঙ্গীর নোয়াগাঁও হিমারদিঘী এলাকার হোসেন আলীর ছেলে ছাত্রলীগ নেতা রেজাউল করিমের সরবরাহ করা ইয়াবা জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ ক্রয়-বিক্রয় করে আসছেন। ইয়াবা বিক্রির লভ্যাংশ তারা আনুপাতিক হারে ভাগ করে নেন। কোটিপতি মাদক কারবারি ছাত্রলীগ নেতা রেজাউলের মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। প্রশাসন, স্থানীয় রাজনীতিক ব্যক্তিবর্গরা তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন দেখে বিস্মিত হন। নড়েচড়ে উঠেন ছাত্রলীগ নেতা নামধারী রেজাউলের বিষয় নিয়ে। এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে টঙ্গী তথা গাজীপুরে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
 
রিটেলেড নিউজ

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর