শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০৩ পিএম, ২০২১-০৫-০৬
মিজানুর রহমান জীবন, মিঠাপুকুর (রংপুর) : রংপুরবাসীর বহুল প্রত্যাশিত রংপুর মেরিন একাডেমির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে মেরিন একাডেমির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রংপুর মেরিন একাডেমি কনফারেন্স হলরুমে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এ সময় পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেরিন একাডেমির উদ্বোধন ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী পায়রাবন্দরের জন্য অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৪২৩ টি পরিবারকে উন্নতমানের বাড়ি হস্তান্তর ও জলযানের উদ্বোধন করেন।
উল্লেখ্য, পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় ১০ একর জমির উপর ১'শ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মেরিন একাডেমি নির্মাণ করা হয়েছে। এতে একাডেমিক ভবন, প্যারেড গ্রাউন্ড, সুইমিংপুৃলসহ ৩৫ টি অবকাঠামো রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited