শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৬ পিএম, ২০২১-০৫-২০
মোহাম্মদ শাহ্ আলম শফি ,কুমিল্লা : কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঈদ আর বিভিন্ন উৎসবে দর্শনার্থীর উপচেপড়া ভিড় থাকে। ঈদেজেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় লাখ দেরেক পর্যটক ঘুরতে আসে শালবন বিহারসহ নগরীর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে । অন্যান্য বছরের তোলনায় এবার লকডাউনের কারণে শালবন বিহারসহ কুমিল্লার পর্যটন ক্ষেত্রগুলো বন্ধ থাকায় এ এলাকায় বিরাজ করছে নীরবতা শুনাযায় বিভিন প্রজাতি পাখির ডাক নেই দর্শনার্থীর সমাগম ।
কুমিল্লা পর্যটকদের অন্যতম আকর্ষণ লালমাই পাহাড়ে অবস্থিত বিভিন পার্কসহ শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর। বৌদ্ধ বিহার ছাড়াও পাশের রূপবান মুড়া, কোটিলা মুড়া, নগরীর চিড়িয়াখানা ও বাণিজ্যিক পার্কগুলোরও এবার একই অবস্থা। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে রেল ও সড়কপথে যাতায়াতের সুব্যবস্থা থাকায় দর্শনার্থীরা এখানে সহজে আসতে পারেন। এখানে অষ্টম শতকের পুরাকীর্তি রয়েছে। রয়েছে ময়নামতি জাদুঘর।জাদুঘরের পাশে রয়েছে বন বিভাগের পিকনিক স্পট। শালবন বিহারের পাশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। কাছাকাছি আছে লালমাই বিরল উদ্ভিদ উদ্যান। কুমিল্লার বেশিরভাগ পার্কের অবস্থানও এই শালবন বিহারের আশেপাশে। বৃহস্প্রতিবার (২০মে) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, লালমাই পাহাড়ে অবস্থিত ব্যক্তি মালিকানা পর্যটন কেন্দ্রগুলোসহ শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর এলাকায় দর্শনার্থীর আনাগোনা নেই। ভেতরে ফুলগাছগুলিতে ফুটে আছে ফুল।বড় গাছগুলিতে বাসা বেঁধেছে বাবুই পাখি। সেখানে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তারা।পাতায় পাতায় বিভিন্ন জাপতি পাখি উড়ছে। পাতাবাহার গুলোতে গজেছে নতুন পাতা। তবে তা দেখার কেউ নেই।
পর্যটন এলাকাকে কেন্দ্রকরে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আক্তার হোসেনও আরিফ নামের দুই ব্যবসায়ী বলেন, ‘স্বাভাবিক সময়ে ১০ হতে ১৫ হাজার টাকা বিক্রি করতে পারতাম। দর্শনার্থীর নেই আজ পাঁচ শত টাকাও বিক্রি করতে পারিনি। কার কাছে বিক্রি করবো পর্যটক নেই ?’ কসবা থেকে আসা রাসেল মজুমদার নামের দর্শনার্থী বলেন, ‘করোনায় সব বন্ধ। ঈদ উপলক্ষে পরিবারের সদস্যরা কোথায়ও ঘুরতে যেতে চায়। বাধ্য হয়ে শালবন বিহারের এসেছি। এসে দেখি সব কিছু বন্ধ, গেইটে তালা জুলছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া উচিত।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited