শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২১-০৫-২৮
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে: সৌদতে করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর কঠোর শর্তারোপ এবং বিধিনিষেধ এর মধ্যদিয়ে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব । সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে হারামাইন ডটইনফো।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে,বহিঃবিশ্বের অন্যান্য সকল দেশে হতে ৪৫ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে হজ পালনের সুযোগ দেওয়া হবে এবং বাকি ১৫ হাজার সৌদি আরবের অভ্যন্তরীণ হাজীদের হজের অনুমতি দেওয়া হবে। সৌদিতে বহিঃবিশ্বের হাজীদের জন্য আগামী জুলাই মাস হতে হজের কার্যক্রমে অংশগ্রণ শুরু হবে । তবে হজ পালনের উপযুক্ত হতে বেশ কয়েকটি বিষয় শর্তা এবং বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।তার মধ্যে অন্যতম
১. হজ পালনকারীদের বয়স ১৮ থেকে ৬০ এর মধ্যে হতে হবে।
২. হজ পালনকারীকে অবশ্যই শারীরিক সুস্থ হতে হবে।
৩. হজ পালনকারীদের সুস্থতার প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজের পূর্বে ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে ভর্তি ছিলেন না।
৪.হজে যাওয়ার আগে অবশ্যই করোনা ভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সাথে রাখতে হবে।
৫. গ্রহণ করা টিকা সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হতে হবে।
৬.বিদেশিদের হজে আসার সঙ্গে সঙ্গে ৩ দিন কোয়ারেন্টিন থাকতে হবে।
৭. টিকার প্রথম ডোজ অবশ্য ঈদুল ফিতরের আগে নিতে হবে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।
৮.করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
হারামাইন শরিফাইনের টুইটারে হাজিদের উদ্দেশে পালনীয় এসব শর্তারোপ এবং নির্দেশনাবলির বিবরণ দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হাজিদের উদ্দেশে আরো গুরুত্বপূর্ণ দিকনির্দেশনায় বলেছে যে, হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারামে অবস্থানকালে এসব নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হাজীদের ক্ষেত্রে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited