শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:১৬ পিএম, ২০২১-০৫-৩১
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল মোনেমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক আইনমন্ত্রীর একান্ত সচিব, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি আকছির এম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে এম আব্দুল মোনেমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বরেণ্য এই গুণি ব্যক্তির জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।
বক্তারা বলেন, তাঁর জীবন থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এলাকার বহু বেকার যুবককে তাঁর প্রতিষ্ঠানে চাকরী দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দরিদ্রকে অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন। মসজিদ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি তাঁর কর্মের মাধ্যমেই মানুষের মাঝে বহুকাল বেঁচে থাকবেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুলের প্রধান শিক্ষক শিরিনা আক্তার। বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ কবির আহমেদ, ইউপি সদস্য রুকন উদ্দিন, আব্দুর রহিম ও ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূইয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শওকত।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।
উল্লেখ্য, মরহুম আব্দুল মোনেম এঁর নানার বাড়ি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে। আখাউড়া পৌরশহরের তারাগনে তাঁর শশুড় বাড়ি। তাঁর শৈশবের একটি বড় অংশ আখাউড়ায় নানার বাড়িতে কাটিয়েছেন।
গত বছর ৩১ মে রাজধানির সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited