শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪২ পিএম, ২০২১-০৬-০৭
মোহাম্মদ শাহ্ আলম শফি, (কুমিল্লা) : কুমিল্লা লাকসামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জয় চন্দ্র দাস (১৮) নামে এক তরুণ।
রবিবার (৬ জুন ) গভীর রাতে দিকে উপজেলার মুদাফরগুন্জ দঃ ইউনিয়নের শ্রীয়াং দাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।
নিহত জয় চন্দ্রদাস একজন দিনমজুর সে ওই গ্রামের মৃত অধীর চন্দ্র দাসের ছেলে।তার বড় ভাই অজয় চন্দ্র দাস পেশায় সেলুন দোকানদার ছিলেন বলে জানা গেছে। মা ভুলু রানী দাস সে একজ গৃহিণী। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই জয় চন্দ্র দাস তার মায়ের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু সংসারে অভাব অনটন থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেনি মা ভোলুরানী দাস ও বড় ভাই।পরিবারে সাথে অভিমান করে রবিবার রাতে ঘরের পাশে পুকুরপাড়ে গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। সোমবার সকালে জয় চন্দ্র দাসকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ীর স্বজনরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।পরিবার সূত্রে জানা গেছে, মোবাইল ফোন না পাওয়ার অভিমানে আত্মহত্যা করেছে জয় চন্দ্র দাস। স্থানীয়রা আরও জানান, এলাকায় শিক্ষার্থী এবং শিশু কিশোররা মোবাইলে ভিডিও গেমস খেলায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এ কারণে আজকের এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সোমবার বিকালে লাকসাম থানার ওসি মো. মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited