শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২০-০৯-১৭
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ রাজনগরে ৫নং রাজনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মইন উদ্দিন চৌধুরী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকারী পাকা ঘর নির্মাণ করে দেওয়ার মিথ্যা আশ্বাষ দিয়ে এলাকাবাসীর কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আল আমিন আশরাফ গংদের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- মেম্বার মইন উদ্দিন চৌধুরী ও তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে প্রায় দেড় বৎসর পূর্বে এলাকার হতদরিদ্র লোকজনদের কাছ থেকে সরকারী ভাবে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার মিথ্যা আশ্বাষ দিয়ে তাদের ভোটার কার্ডের ফটোকপি এবং ১৫শত টাকা থেকে নগদ ২ হাজার টাকা গ্রহণ করেন। সরকারী ঘর না পাওয়ায় এলাকার লোকজন মেম্বারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সময় ক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে এলাকার হতদরিদ্র লোকজন তাদের টাকা ও ভোটার কার্ডের ফটোকপি ফেরৎ চাইলে মেম্বার সেই টাকা ও ভোটার কার্ডের ফটোকপি ফেরৎ দেননি। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ( স্বারক নং- ০৫.৪৬.৫৮৮০.০০৩.০১.০৩১.১৭-৬৪০) স্বারকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল এর কার্যালয়ে এ বিষয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানী অনুষ্টিত হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited