শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৫ পিএম, ২০২০-০৯-১৭
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মনপাড়া উপজেলা থেকে প্রয়াত আবু তাহের বিগত উপজেলা নির্বাচনে আ’লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন কওে বিজয়ী হয়েছিলেন। তিনি একজন দানবীর ছিলেন। ১৯৫০ সালে তিনি ব্রাহ্মনপাড়ার শশীদল ইউনিয়নের মল্লিকাদীধি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে সদালাপী এই চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার নিজস্ব অর্থায়নে নিজ এলাকায় শশীদল আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের কলেজ ছাড়াও অনেক মসজিদ,মাদ্রাসা,এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। তিনি কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। তিনি দু’সন্তানের জনক ছিলেন। তার জৈষ্ঠ্য ছেলে আবু তৈয়ব অপি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি। মৃত্যুকালে দু’সন্তান ছাড়াও তিনি স্ত্রী,একমাত্র ছোট ভাই,অসংখ্য আতœীয়-স্বজন,রাজনৈতিক শুভাকাঙ্খি রেখে গেছেন। বুধবার রাতেই নিহতের লাশ কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও এলাকায় তার বাসভবনে এসে পৌছলে আতœীয়-স্বজন,নেতা-কর্মসহ শুভাকাঙ্খিরা ভীড় করে। গতকাল সকালে কুমিল্লা ডায়বেটিক হাসপাতাল প্রাঙ্গনে প্রথম ,বাদ জোহর ব্রাহ্মনপাড়া ভগবান সরকারী বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও বাদ আছর নিজের হাতে গড়া শশীল আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের কলেজ মাঠে ৩য় জানাজা শেষে শশীদল মল্লিকাদীঘি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রতিটি জানাজায় স্বজন,রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন অংশ গ্রহন করেন।
বিভিন্ন মহলের শোকঃ তার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন মন্ত্রী এড আব্দুল মতিন খসরু এমপি,অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারন সম্পাদক মুজিবুল হক এমপি , ব্রাহ্মনপাড়া উপজেলা আ’লীগড় সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী,বুড়িচং উপজেলা আ’লীগ সভাপতি এড আবুল হাশেম খান, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার,বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন প্রমুখ। এছাড়াও বহু রাজনৈতিক,সামাজিক সংগঠনের পক্ষ থেকে নিহতের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited