শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩০ পিএম, ২০২১-০৬-১২
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বাজার ভিটি দখল করেতে গিয়ে রিক্সাড্রইভারসহ তিনজনকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। বাজারের জনতার গণধোলাইয়ের স্বীকার হয়েছে সসস্্র হামলাকারী তিন সহোদর।শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সন্ত্রাসী হামলায় এলাকায় ভীতির সঞ্চার হয়েছে।
আহতরা হলেন, খুরুইল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুল হাকিম, কৃষ্ণপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে শফিকুল ইসলাম ও নোয়াখোলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিক্সা ড্রাইভার সফিক মিয়া।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
আহত আবদুল হাকিম জানান, প্রায় ৩৩ বছর আগে কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলী মাষ্টারের পিতামৃত সেকান্দর আলীর নিকট হতে কৃষ্ণপুর বাজারে ৩ শতক দোকান ভিটি বিক্রয় করে। পরে মোহাম্মদ আলী মাষ্টার ও তার ভাই ফজর আলী মেম্বারের সহযোগীতায় জাল সোলেনামা তৈরি এল এস টি মামলা করে একতরফা রায় করায়। বিষয়টি অবগত হওয়ার পর আবদুল হাকিম ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট এল এস টি কোর্টের রায়টিকে স্থগিত করে।
গত শুক্রবার দুপুরে আবদুল হাকিম তার ক্রয়কৃত বাজার ভিটিতে কাজ করার সময় মোহাম্মদ আলী মাষ্টার ও তার ভাই ফজর আলী মেম্বারের ভাড়াটে সন্ত্রাস পাশের পরমতলা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শাহ জালাল, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিনসহ ২০ থেকে ৩০জন বাজার ভিটি দখলের চেষ্টা করে। এসময় বাধা দিলে মোহাম্মদ আলী মাষ্টার ও তার ভাই ফজর আলী মেম্বারের নির্দেশে শাহ জালালের হাতে থাকা চাপাতি দিয়ে আবদুল হাকিমকে আঘাত করার চেষ্টা করে। এসময় রিক্সাড্রাইভার সফিক মিয়া তাকে বাঁচাতে গেলে শাহ জালালের হাতে থাকা চাপাতি দিয়ে এলোপাথারী কুপিয়ে সফিক মিয়াকে জখম করে। এ সময় জীবন বাচাতে আবদুল হাকিম ৯৯৯ এ ফোন করলে মুরাদনগর থানার এস আই জাহাঙ্গীরের নেতেৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রিক্সাড্রইভার সফিক মিয়াকে দোকান মালিক আবদুল হাকিম ও স্থানীয় সফিকুল ইসলাম বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাদের আর্ত চিৎকারে বাজারের উপস্থিত জনতা এগিয়ে আসলে তাদেরকেও চাপাতি ও রড দেখিয়ে ভয়-ভীতি দেখায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা সস¯্র সন্ত্রাসীদেরকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করলে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গণধোলাই দিলে তিন সহোদর উপজেলার পরমতলা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে গিয়াস(৪৮) নাছির(৪০), শাহজালাল(৩৬) আহত হয়।
এ ঘটনায় আহত আবদুল হাকিম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই বাছাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited