শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০৬ পিএম, ২০২০-০৯-১৯
সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত মহসিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামাল রাঢ়ীকে (৫২) ৭ রাউন্ড গুলি সহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনায় এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, বৃহস্পতিবার রাত অনুমান ১০টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল সুমন সাজ্জাল নামে এক জেলের মাছের নৌকাটি ঘিরে ফেলে এবং অস্ত্র তাক করে মাছ ও জাল নেওয়ার চেষ্টা করে। বিক্ষুব্ধ জেলে সুমন ও ফিরোজ গাজী নৌকায় থাকা বাঁশের লাঠি দিয়ে ডাকাত কামাল রাঢ়ীকে আঘাত করলে সে অস্ত্র সহ নদীতে পরে যায়। এ সময় সাথে থাকা অন্য ডাকাতরা ট্রলার চালিয়ে ভোলা জেলার দিকে চলে যায়। পরে জেলেরা তাকে ধৃত করে নদী থেকে টেনে নৌকায় উঠায় এবং কালিশুরী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পুলিশ আটক কামাল রাঢ়ীর কাছ থেকে ৭ রাউন্ড সর্ট গানের গুলি জব্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। কামাল রাঢ়ী ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাঢ়ীর পুত্র। তার নামে ভোলা সদর থানায় ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা সহ একাধীক মামলা রয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন থেকে নদী পথে ডাকাতি ও লুট করে আসছে। সে দলদস্যু মহসিন বাহিনীর অন্যতম সদস্য।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited