শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩২ পিএম, ২০২১-০৬-১৭
আসাদুজ্জামান বাদল, নরসিংদী : নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম আপেল জনস্বার্থে নিজ অর্থায়নে ৩ কি.মি. রাস্তা তৈরি করে এক নজির সৃষ্টি করেছেন। স্থানীয় ইউ পি সদস্য ও জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, ৪ গ্রামের জনসাধারণের সুবিধার্থে বর্তমান তরুণ চেয়ারম্যান মমিনুল ইসলাম আপেল এই মহুতি উদ্যোগ নিয়েছেন। করিমপুর বাজার কাচারি ঘাট হতে জগতপুর গ্রাম পর্যন্ত ৩ কি.মি. রাস্তা মাটি ভরাট করে রাস্তা তৈরি করেন। পূর্বে এটি হাল-টি রাস্তা ছিল যা পরবর্তীতে রাস্তাটি বিলুপ্ত হয়ে যায়। এতে করে ৪ গ্রামের জনসাধারণের চলাচলে ভোগান্তির অন্ত ছিল না। এই রাস্তাটি তৈরির ফলে বাউওশিয়া, পঞ্চবটী, শ্রীনগর ও জগতপুর এই চার গ্রামের প্রায় ১০ হাজার জনগণ সুবিধা ভোগ করছেন বলে স্থানীয় ইউ পি সদস্য খোকন, টুটুল এবং স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়। সুবিধা ভোগী এক ফেরিওয়ালা বলেন, যেখানে পূর্বে ৩০ মিনিটের রাস্তা এখন আমরা হেঁটে গেলেও ১০ মিনিট সময় লাগে। এই রাস্তা তৈরির ফলে আমরা অনেক সুবিধা ভোগ করছি এবং আমরা মহাখুশি। এই ৪টি গ্রাম নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট উচ্চমহলের দৃষ্টি আকর্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকা বাসী।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited