শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৩ পিএম, ২০২১-০৬-২০
সালমান শাহ্ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও পাকা ঘরসহ বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিই বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটে আজ ঘর পাচ্ছেন আরো ২৭৩ পরিবার।মন্ত্রী বলেন,গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২য় পর্যায়ে ৫৩ হাজার,৩৪০টি পরিবারে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলাস্থ উপজেলা চেয়ারম্যান’র বাস ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও আমার বাড়ি আমার খামার, আনসার ভিডিপি সেড, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ, কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুস্থ পরিবারের সাহায্যর্থে ইউনিয়নাওরী মানবিক সহায়তার চেক বিতরণ করেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম,কাজী এমদাদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ইসমাইল আলী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান লেবুসহ আরো অনেকেই।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited