শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩৫ পিএম, ২০২১-০৭-০৫
ইমাম হোসেন, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের হুলারহাট এলাকায় বালু মহাল ঘটনায় সালিসের সিদ্ধান্ত না মানায় উত্তেজনা বেড়েছে । দ্রুত সমাধান না হলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশংকা স্থানীদের। স্থানীরা দ্রুত জেলা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয়রা সংঘর্ষের ভয়ে রাস্তায় বের হতে সাহস পাচ্ছে না। স্থবির হয়ে পরেছে ঐ এলাকায় স্বাভাবিক কাজকর্ম ।
এ ব্যাপারে সরেজমিনে গিয়েও হাসান মামুনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার বলেন, দেওনাখালী বালু মহল ব্যবসায় অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিন হুলারহাটকে উত্তেজিত করেছে দুটি পক্ষ। মারমুখি অবস্থান নিয়ে উভয় পক্ষ হুলারহাটকে আতঙ্কিত করে রেখেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
মজনু তালুকদার বলেন, পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত বিষয়টি সমাধান করার জন্য উভয় পক্ষের সম্মতি নিয়ে স্থানীয় কমিশনার নজরুল ইসলাম কে সালিস করে সমাধান করতে বলেন। কমিশনার সাহেব আমি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি হুলারহাট স্কুলের প্রধান শিক্ষক আলম স্যার উভয়কে নিয়ে বসেছিলেন। সভায় শাহরিয়ার হাসান শাওনকে হাসান মামুন ১৫ লক্ষ টাকা দিবে বলে সিদ্ধান্ত হয় যা ২ জুলাই ৮ লক্ষ এবং ১৫ জুলাই ৭ লক্ষ হারে প্রদান করিবে। শুনেছি হাসান মামুন কোন টাকা দেয় নি।
শাহরিয়ারের নিকট আত্মীয় সবুজ বলেন, শালিস বৈঠকে আমরা হাসান মামুন কে তার খরচ বাদে বিশ লক্ষ টাকা লাভ দিতে চেয়েছি কিন্ত তারা নিতে রাজি হয়নি পরে কমিশনারের সিদ্ধান্ত দেয় হাসান মামুন আমাদের কে খরচেরর নয় লক্ষে ও লাভ বাবদ ছয় লক্ষ টাকা দিবে যা ২ জুলাই ৮ লক্ষ এবং ১৫ জুলাই ৭ লক্ষ হারে প্রদান করিব। কিন্তু আজ ৫ জুলাই পর্যন্ত সে কোন টাকা না দিয়ে গরিমসি করছে। আমি মন্ত্রী মহোদয়কে হোয়াটস আ্যপে এবং জেলা প্রশাসক মহোদয় ও সংশ্লিষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট কে মোবাইল ফোনে বিস্তারিত জানিয়েছি। কমিশনার বলেন, আমার সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্টদের জানিয়ে দেব।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited