শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২১-০৭-০৮
স্বপন কুমার দাস ,দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি ; কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপের প্রথম দিনে পটুয়াখালীর দুমকিতে সবকিছুই যেন চলছে ঢিলেঢালাভাবে। কঠোর বিধিনিষেধের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে অসচেতনতা। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক, সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। মাঝে মধ্যে প্রশাসনের গাড়ি আসলে দৌড়ে পালিয়ে যায় প্রশাসনের গাড়ি চলে গেলে আবারও একত্রিত হতে দেখা যায়।হাট বাজার গুলোতে উপচে পড়া ভীড় নেই তাদের মধ্যে মাস্ক পরার বালাই। দুমকির পীরতলা বাজার, রাজাখালী, তালতলি, বোর্ড অফিস, চরগরবদি ফেরিঘাটসহ অধিকাংশ এলাকারই একই চিত্র। কিছু কিছু চায়ের দোকানে লোকজনের আড্ডা দেখা যায়, আবার কিছু কিছু চায়ের দোকানদার সার্টার আলগা করে দোকানে বসে থাকে প্রশাসনের উপস্থিতি টের পেলেই ভিতরে আটকিয়ে বসে থাকে। প্রশাসন চলে গেলে আবার আগের অবস্থা। সকাল থেকেই দুমকি বগা মহাসড়কে যানচলাচল চোখে পড়ার মতো। কয়েকজন অটোরিকশা চালকের সাথে কথা বললে তাঁরা জানান, "কি করব অটো না চালালে খাবো কি, সরকার খাবারের ব্যবস্থা করুক, আমরা চালাবো না।"
এদিকে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ প্রতিপালনে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন জায়গায় একজন নির্বাহী ম্যাজিষ্টেট কতৃক পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত। জনগণকে সচেতনতার পাশাপাশি যারা বিধিনিষেধ অমান্য করেন তাদেরকে জরিমানা ও শাস্তির আওতায় আনা হচ্ছে।গত এক সপ্তাহে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ জনের অধিককে মোট ১৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের হত দরিদ্র ২৫০০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে অনুদান দেওয়ার তালিকা করা হয়েছে এবং তা শীঘ্রই বিতরণ করা হবে এছাড়াও অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা রয়েছে। ৩৩৩ নাম্বারে কল করলে আমরা খাদ্য পৌঁছে দেব।
এদিকে দুমকি উপজেলার প্রায় ঘর ঘর জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে।তাদের মাঝে করোনা পরীক্ষার নেই কোন আগ্রহ।ঔষধের দোকান গুলোতে দেখা দিচ্ছে প্যারাসিটামল জাতীয় ঔষধের সংকট। এমতাবস্থায় তাদের মধ্য রয়েছে করোনা সচেতনতার অভাব। উপজেলায় করোনা রোগীর সংখা দিন দিন বাড়ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমীর শহিদুল হাসান শাহিন জানান দুমকিতে বর্তমানে পাঁচজন করোনা রোগীী আছে। একজন হাসপাতাল আাইসোলেশনে অন্য চারজন হোম আাইসোলেশনে আছে।আজকে ১৩ জনের নমুনা পরীক্ষা বরিশালে পাঠানো হয়েছে। আমাদর এখানে কীট ও অক্সিজেনের সংকট নেই। তবে এভাবে ঢিলেঢালা লকডাউন চলতে থাকলে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রিন করা কঠিন হয়ে পরবে ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited