শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৪ পিএম, ২০২১-০৭-১৭
মোহাম্মদ ইসমাইল হোসেন,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধি : আজ ১৭ জুলাই শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আড়াই শতাধিক মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম ও মোয়াজ্জেনদের সাথে ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন ও জীবিকার মধ্যে বিরাট চাপ পড়ছে।
সরকার চাই জনগণের সেবার জন্য, জনগণ যাতে ভালভাবে থাকে সেজন্য জনগণকে সময়ে সময়ে ঘরে রাখতে হয়। আবার জনগণের জীবিকার জন্য ও সরকারকে সচেষ্ট থাকতে হয়, সচেতন থাকতে হয়। জনগণের জীবন এবং জীবিকার মধ্যে সমতা (ব্যালেন্স) প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সরকার তাই করছে।
এসময় মন্ত্রী আরও বলেন ঈদুল ফিতর ও ঈদুল আযহা মুসলমানদের সবচেয়ে বড় দুইটি আনন্দের দিন।
ঈদুল আযহার সময় মানুষ আল্লাহর নামে পশু কোরবানি দেয়। এটা সারা বিশ্বের মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সেই কোরবানির ঈদ পালন করার জন্য যদি একটু শিথিল করা হয়, তাহলে সেটা কি খুব অন্যায় প্রশ্ন তাঁর। তিনি বলেন, মানুষের জীবন এবং জীবিকার মধ্যে ব্যালেন্স আনাটা সরকারের কাজ।
মসজিদের ইমাম ও মোয়াজ্জেনদের সাথে ভার্চ্যুয়াল মতবিনিময় শেষে ‘লকডাউন শিথিল করে সরকার ঘরে ঘরে করোনা সংক্রমণ পৌঁছে দিচ্ছে’- বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
লকডাউন শিথিল করে করোনা সংক্রমণ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে যারা বলেন, তারা কতটা বিবেকবান তিনি পাল্টা প্রশ্ন রাখেন তিনি।
এর আগে ইমামদের সাথে মতবিনিময়কালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট পদক্ষেপের কারণে আমরা এখন পর্যন্ত বেশ শক্তভাবে টিকে আছি। সারাবিশ্বে প্রথম সারির যে দেশগুলি টিকার ব্যবস্থা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থায়নে আমাদের জন্য টিকা কিনেছিলেন। এখন পর্যন্ত টিকা দেওয়া চালু আছে।
এসময় অনন্যার মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার,আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া মুহিউসসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আসাদ আল হাবিবি, আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি কাজী মাইনুদ্দিন, আখাউড়া খরমপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাজি কেফায়েতুল্লাহ, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited