শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:০৫ পিএম, ২০২১-০৭-২০
স্বপন কুমার দাস, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইনিয়নের বটতলা রাধা শ্যাম সুন্দর জিউর মন্দিরে উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। পঞ্জিকা অনুযায়ী ১২ জুলাই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বোন শুভদ্রা ও ভাই বলরামকে সঙ্গে নিয়ে জগতের অধীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেব ভক্তের কল্যাণে ধরাধামে এসেছিলেন। পুরাণ মতে, রথযাত্রার দিন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে চড়ে বচ্ছরান্তে মামার বাড়ি বেড়াতে যান জগতের নাথ শ্রী জগন্নাথ। যাত্রার এক সপ্তাহ পরে তিনি ফিরেন নিজ স্থানে আর এই ফিরে আসাই উল্টোরথ নামে খ্যাত। রথযাত্রা উৎসব শুরুর মতো উল্টো রথযাত্রাকে কেন্দ্র করেও করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে সল্প আয়োজন। তবে ধর্মীয় আচার অনুষ্ঠানে কোন কমতি নেই। ঈশ্বরের কৃপা ও পুণ্য লাভের আশায় জগতের অধীশ্বরের কাছে এবারো থাকবে করোনা মহামারি থেকে মুক্তি লাভের প্রার্থণা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আর উল্টা রথ টানার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited