শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩২ পিএম, ২০২১-০৭-২৪
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি বন্যানিয়ন্ত্রণ বাঁধের ‘রিভার ভিউ’ কফি হাউজ কঠোর লকডাউন অমান্য করে ঈদের দিন থেকে অবৈধ মেলা চালানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা ও কফি হাউজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে উপজেলার কৈজুরি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই কফি হাউজকে ১ লাখ টাকা জরিমানা ও কফি হাউজটি বন্ধ করে দেন।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন। তিনি বলেন, কঠোর লকডাউন অমান্য করে ঈদের দিন থেকে রিভার ভিউ কফি হাউজ এলাকায় অবৈধ মেলা বসিয়ে হাজার হাজার লোক সমাগম করক আসছিল। এতে শাহজাদপুরে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আংশকা দেখা দেয়। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কফি হাউজের ৩ কর্মচারিকে আটক করে। এ সময় মালিক উপস্থিত না থাকায় তাদের ১লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেয় ও কফি হাউজটি বন্ধ করে দেয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, আমরা কঠোর লকডাউন পালনের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে কফি হাউজটি বন্ধ করে দেয়া হয়েছে। আবারও কফি হাউজটি চালানোর চেষ্টা করা হলে মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited