চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ঘর দেয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৫ পিএম, ২০২০-১০-০১

কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ঘর দেয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ 

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ঘর বরাদ্দ দেয়ার প্রলোভন দেখিয়ে অসহায় এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টনকি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রভাবশালী সদস্য মজিবুর রহমানের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ করা হয়। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ধর্ষিতার। বিষয়টি নিয়ে কুমিল্লার নারী-শিশু আদালতে মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য  আদালত কুমিল্লাস্থ পিবিআইকে নির্দেশ প্রদান করেন। বৃহস্পতিবার আদালত থেকে মামলার নথি পিবিআই কার্যালয়ে পৌছায়। 
মামলার বিবরণ ও ধর্ষিতার অভিযোগ সুত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি গ্রামের এক সিএনজি চালকের স্ত্রী একটি বাসগৃহের জন্য আবেদন জানায় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমানের কাছে। এরই সুত্র ধরে ওই গৃহবধূকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে একটি ঘর দেয়ার আশ^াসে জাতীয় পরিচয়পত্র গ্রহন করে তার বাড়ীতে যাতায়াত শুরু করে মজিবুর রহমান। এক পর্যায়ে তাকে মেলামেশার প্রস্তাব দিলে গৃহবধূ রাজী না হলেও ঘর দেয়ার প্রলোভনসহ নানা কৌশলে তাকে ধর্ষণ করা হয়। ঘর দেয়ার আশ^াসে এরই মাঝে তাকে বেশ কয়েক দফা ধর্ষণ করা হয়। সরকারি বরাদ্দে ঘর না পাওয়ায় ধর্ষিতা ইউপি সদস্যকে চাপ দিতে থাকে। সবশেষ গত ১০ সেপ্টেম্বর ওই গৃহবধূকে ফের ধর্ষণ করতে যায় অভিযুক্ত ইউপি সদস্য। এ সময় বাঁধা দিলেও সে জোর পুর্বক ধর্ষণ করলে গৃহবধূ চিৎকার করে। এতে আশপাশের লোকজন এসে ধর্ষিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধর্ষিতা কিছুটা সুস্থ্য হয়ে ঘটনার দু’দিন পর থানায় মামলা করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মামলা গ্রহন না করে আদালতে অভিযোগ দায়েরের পরামর্শ দেয়। গত ১৪ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করলে আদালত ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কুমিল্লাস্থ পিবিআইকে নির্দেশ প্রদান করেন। 
তবে ইউপি সদস্য মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই গৃহবধূকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছে। আমি ওই গৃহবধূকে চিনি না, এসব ঘটনার সাথে আমি জড়িত নই, ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে একে একে চারটি মামলা দিয়েছে। তদন্তেই সত্য উদঘাটন হবে দাবি ওই ইউপি সদস্যের।   
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: শামীম মিয়া বলেন, আদালত থেকে ধর্ষিতার অভিযোগ পেয়েছি, তাকে মেডিকেল চেকআপসহ ঘটনাস্থলে গিয়ে তদন্ত এবং স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন করা হবে, ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  


      

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর