শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২০-১০-০৩
সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হচ্ছে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, জনপথ ও আবাদি জমি। অব্যাহত ভাঙ্গনে দিশেহারা উপজেলার ধূলিয়া এলাকার জনগন। গতকাল দিবাগত রাতে ৫১টি ব্যবসা প্রতিষ্ঠান ও একই বাড়ির ৫টি ঘর নদী গর্ভে বিলীন হয়েছে।
গত দুইদিন পর্যন্ত তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙ্গনে ধুলিয়া লঞ্চ ঘাট এলাকায় সুমন গাজী, বিকাশ রায়, স্বপন মিস্ত্রি, কৃষ্ণ দাস, রতন রায়, নয়ন গাজী, সোহরাব হোসেন, খলিল শরীফ, ননী সীল, রিয়াজ স্বন্যমত, দুলাল রাড়ি, উত্তম ঘরামি, লিটু মৃধা, নিমু ঘরামি, নিজাম হাওলাদার, অমৃত মন্ডল, ভুবারন মন্ডল, দিলীপ হাওলাদার, মোশারেফ সর্দার, আবুছালে, মোহাম্মদ হারুন, বিমল দাস, শাহিন মৃধা, মন্টু রাড়ি, কবির ডাওরী, কমল সীল, তপন সেন, সুলতান ফকির, সুধাংশু, মীর হাবিবুর রহমান, রাসেল শরীফ, জলিল সওদাগর, হেলাল সওদাগর, শামিম মৃধা, যতীন রক্ষিত, আবুল গাজী, জাকির গাজী, রব মিয়া, আবুল কালাম উকিল, সোহেল মৃধা, খলিল গাজী, বাবুল মৃধা, ইসমাইল, অসীম, মতিয়ার রহমান, মিজান, জলিল চৌকিদার, সিদ্দিক প্যাদা, রিপন, সুন্দর আলী খান, জাহাঙ্গীর মোল্লা, সালেহ মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠানসহ একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় পান্নু মোল্লা বাড়ির ৫টি ঘর ও একটি মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে এ ছড়াও ধুলিয়া দাখিল মাদ্রাসা এক তৃতীয়াংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে মাদ্রাসা টিনসেট ভবনের বাকি অংশ সরিয়ে নেয়া হয়েছে। ওই এওলাকার মানুষ এখন নির্ঘুম রাত কাটাচ্ছে।
এলাকার বাসিন্দা মহিবুল ইসলাম মান্না হাওলাদার বাউফল প্রতিনিধিকে জানান, প্রায় ৪০ বছর ধরে তেঁতুলিয়া নদীর অব্যহত ভাঙ্গনের শিকার হচ্ছে ধুলিয়া ইউনিয়ন।এই সময়ে সহস্্রাধিক বাড়ি ঘর, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, জনপদ সহ কয়েক হাজার হেক্টর আবাদি জমি নদী গর্ভে চলে গেছে।
পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানায়, গত ১৮ আগস্ট একনেকের এক সভায় বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাট থেকে বাকেরগঞ্জের দূর্গাপাশা পর্যন্ত ভাঙ্গন রোধে জিওবির অর্থায়নে ৭শ ১২ কোটি ২১ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। চলতি বছর জুন থেকে ২০২২ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয়রা এই দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited