শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২১-০৮-০৩
মোহাম্মদ শাহ্ আলম শফি , (কুমিল্লা) : সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকি চন্দ্র সিংহ। তিনি সহকারী উপপরিদর্শক।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকার চৌকিদার বাড়ী তিনি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকায় পুলিশ সদস্য রাকি চন্দ্র সিংহ কুমিল্লা সেনানিবাসমূখি যাচ্ছিলেন। এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক আসা ময়নামতির এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দু'জন সড়কের দুই দিকে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় পুলিশ কর্মকর্তা রাকির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরতর আহত রাফিকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে যান। বিষয়টি যেহেতু হাইওয়ে পুলিশের তাই তিনি হাইওয়ে পুলিশকে অবগত করেন।
হাইওয়ে পুলিশের পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ দূর্ঘটনাস্থল থেকে মোটরবাইক দুটি ফাঁড়িতে নিয়ে যান।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited