চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে গাছের চারা রোপন ও বিতরণ

কিশোরগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে গাছের চারা রোপন ও বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১১ পিএম, ২০২১-০৮-০৫

কিশোরগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে গাছের চারা রোপন ও বিতরণ

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি:  বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের গাছের চারা রোপন ও বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ যুব ভবন প্রাঙ্গণে আয়োজিত এসব কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, জেল সুপার বজলুর রাশিদ, কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোর্ডিনেটর তানিয়া জামান, সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার জেডএ শাহাদাৎ হোসেনসহ প্রশাসনের কর্মকতার্বৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকতার্ কর্মচারীবৃন্দ,যুব প্রশিক্ষণার্থীগণ। পরে অতিথিবৃন্দ যুব ভবনের প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন এবং যুব সংগঠনের ব্যক্তিবর্গের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন জানান, বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সকালে খতমে কুরআনের আয়োজন করা হয়। দুপুরে যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং যুব ভবনের প্রাঙ্গনে চারা রোপন করা হয়। এছাড়াও যুব প্রশিক্ষণ কেন্দ্রের জামে মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অপর দিকে স্বেচ্ছাসেবী সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মহিনন্দে অবস্থিত সংগঠনটির কাযার্লয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধিমেনে আলোচনাসভার আয়োজন করা হয় এবং গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, সহসাধারণ সম্পাদক  খুরশিদ আলম, কোষাধ্যক্ষ রিয়াদ হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর