শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২২ পিএম, ২০২১-০৮-০৭
রোকনুজ্জামান সবুজ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পানির অভাবে বিপাকে পড়েছে পাট চাষীরা। কৃষকদের পাট জাগ দিতে পারছে না। বিপাকে পড়েছেন ১৮ হাজার পাটচাষীরা। বিগত বছরগুলোতে পাটের দাম নিয়ে যেমন কৃষক হতাশায় পড়ে এবার তার বিপরীতে পানির অভাবে পাট জাগ দিতে না পারছেনা কৃষকরা।
জানাগেছে, উপজেলার চলতি মৌসুমে ২০২১ সালে দেশী ৪৭৫, তোষা ৯৯২৫, কেনাফ ১০৫, মেস্তা ৩৫ হেক্টরসহ মোট ১০ হাজার ৫৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছে কৃষকরা। এবার সময় মতো বন্যা ও বৃষ্টি না হওয়ায় খাল, বিল ও নদীতে পানি না থাকায় কৃষকরা কাঁচা পাট কাটতে পারছে না। এ দিকে আবাদী কাঁচা পাটের বয়স বেশি হওয়ায় ক্ষেতে পাট মরে যাচ্ছে। কৃষকের অর্জিত পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যহত হচ্ছে।
মোহাম্মদপুর গ্রামের প্রান্তিক চাষী বিপুল মিয়া জানান- আমার ক্ষেতে পাট মরে যাচ্ছে। ১০-১৫ দিন আগে পাট কাটতে পারলে পাটগুলি মরত না। এখন পাটের ফলন কম হবে। এবার কোথায় যে পাট জাগ দিব বুঝে পারছি না।
সভুকুড়া গ্রামের আঃ ছালাম, আঃ রশিদ ও মতি জানান, পানি না থাকায় আমাদের জমি খনন করে বৃষ্টির পানি ও স্যালো মেশিন চালিয়ে পানি আটকিয়ে পাট জাগের বিকল্প ব্যবস্থা নিয়ে পাটের আশ ছাড়াচ্ছি। অল্প গোলাটে পানিতে পাটের রং ভালো হয় না। ফলে বাজারে কম দামে বিক্রি করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা এ.এল.এম রেজুয়ান জানান- অন্যান্য পাট মৌসুমের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় পাটের ফলন ভালো হয়েছে। পাটের বাজারও ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছে। ইসলামপুরে বেশ কয়টি ইটভাটা রয়েছে। ইট বানানোর জন্য মাটির উপরের অংশ কেটে ইটভাটার সিন্ডিকেটরা নিয়ে যায়। ফলে ইট ভাটার আশপাশের পাটের ফলন অন্যান্য এলাকা থেকে অনেকাংশে কম হয়।
এবার উপজেলায় ১০৫৪০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ৭ আগষ্ট পর্যন্ত ৪৭৫০ হেক্টর জমি থেকে পাট কর্তন করা হয়েছে ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited