শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৮ পিএম, ২০২০-১০-০৪
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন পরিষদ। রায়গঞ্জ ধামাইনগর ইউনিয়ন পরিষদ তারমধ্যে অন্যতম ।এ ইউনিয়নের চেয়ারম্যান যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ, গণমানুষের নেতা রাইসুল হাসান (সুমন)।ধামাই নগর ইউনিয়ন পরিষদ এলাকায় বর্তমান শিক্ষার হার প্রায় ৭৫% এবং প্রতি বছরই শিক্ষার হার আনুপাতিক হারে বাড়ছে।ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ।একান্ত সাক্ষাৎকারে এ প্রতিবেদক কে অত্র ইউনিয়ন'র চেয়ারম্যান বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন'র রাস্তাঘাটসহ বিগত অর্থবছরে ইউনিয়ন'র ৯টি ওয়ার্ডে উন্নয়ন মূলক কাজ করছি। তামধ্যে ইউনিয়ন পরিষদ'র মার্কেট নির্মাণ, কালবার্ড ব্রিজ নির্মান ৩০ টি,ইউনিয়ন পরিষদ'র পক্ষ থেকে ২ কিঃ মিঃ রাস্তা পাকা করণ, পুকুর খনন, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ওয়েট মেশিনসহ স্বাস্থ্য টেস্টের ফুল সেটাফ বিতরণ,প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুলে নতুন ক্লাসরুম নির্মাণ, ইউনিয়নে বিভিন্ন জায়গায় সোলার স্থাপন, গর্ভবতী মহিলাদের বছরে ৩বার স্বাস্থ্য চেকআপ ,৯ টি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ, ৩০/৪০টি সোলার স্থাপন, ১৫ টি স্ট্রিট লাইট স্থাপন, শালিয়াগারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রীদের এডিপির আওতায় ৪৫টি বাইসাইকেল বিতরণ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা মূলক কাজ অব্যাহত আছে ও থাকবে। বিগত দিনে ২ টা হাট ছিলো আরো ২টির জন্য আবেদন করা হয়েছে।সাধারণ মানুষের সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স ক্রয় করার পরিকল্পনা করা হয়েছে । তিনি আরও বলেন, সরকারি অফিস গুলো ইউনিয়ন পরিষদের পাশাপাশি রাখার চেষ্টা করছি, ইউনিয়নের যুব উন্নয়ন অফিস হওয়ার সম্ভাবনা আছে। কানেক্টিং রোডগুলো মেরামত চলমান প্রক্রিয়া, কিশোরী মেয়েদের সেনেটারি ও অন্যান্য সুবিধা চলমান আছে আগামীতেও থাকবে। সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এক বছরের সেনেটারি ন্যাপকিন ফুল কোর্স সম্পন্ন করা হয়েছে ।কাচা রাস্তাগুলো কাবিখা দিয়ে পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে। তিনি আরো বলেন আসন্ন নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাল্লাহ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited