শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৮ পিএম, ২০২১-০৮-১২
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনায় আক্রান্ত অসহায় সাধারন মনুষেকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র তত্ত্বাবধায়নে ড. এম এ মুহিত এর সার্বিক পৃষ্টপোষকতায় শাহজাদপুর উপজেলার পৌরসদরের খন্জনদিয়া মহল্লার প্রফেসর ড.এমএ মুহিতের নিজ বাস ভবনে ১০টি অক্সিজেন ৫টি বেড ও প্রয়োজনীয় ওষুধসহ করোনা সহায়ক চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু'র সভাপতিত্বে আরিফুজ্জামন আরিফের সঞ্চালনায় ভারচুয়াল কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অধ্যাপক ড.ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও বেগম খালেদাজিয়ার রাজনৈতিক উপদেষ্টা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বিএনপি'র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.রহুল কদ্দুস তালুকদার দুলু,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা শাহজাদপুর উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড. এম এ মুহিত,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)কেন্দ্রীয় কমিটি'র সভাপতি,অধ্যাপক ডা.হারুন আল রশিদ,সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ,সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটি'র সহ-দপ্তর সম্পাদক ডা.এরফান আহাম্মেদ,ডক্টর এসোসিয়েশন অব(ড্যাব)সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি ডা.আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান বক্তা প্রফেসর ড. এম এ মুহিত বলেন সরকারের বিভিন্ন মহল যখন দুর্নীতি লুটপাট করে পুরো স্বাস্থ্য ব্যবস্থাতাকে ধবংষ করে ফেলেছে আমরা সে সময় অসহায় মানুষেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। এসময় উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited