চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা বিএনপি অফিস মেরামত করে প্রশংসা কুড়িয়ে নিলেন অস্ট্রেলিয়া প্রবাসী নেতা অপু 

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা বিএনপি অফিস মেরামত করে প্রশংসা কুড়িয়ে নিলেন অস্ট্রেলিয়া প্রবাসী নেতা অপু 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৪৫ পিএম, ২০২১-০৮-২২

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা বিএনপি অফিস মেরামত করে প্রশংসা কুড়িয়ে নিলেন অস্ট্রেলিয়া প্রবাসী নেতা অপু 

এনামুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি'র জড়াজীর্ণ অফিসটি মেরামত, রং ও আংশিক আসবাবপত্রসহ চালের পুরাতন টিন পরিবর্তন করে নতুন টিন লাগিয়ে দিয়ে তাড়াশের বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের প্রশংসা কুড়িয়ে নিলেন অস্ট্রেলিয়া প্রবাসী এবং অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাংগঠণিক সম্পাদক ও (রায়গঞ্জ-তাড়াশ সলঙ্গা) এলাকার তরুণ সমাজসেবক রাকিবুল আলম মিঞা অপু। শহীদ জিয়ার আদর্শের সৈনিক রাকিবুল আলম মিঞা অপু দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করলেও তাকে তার প্রিয় রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা'র মাটি-মানুষ ও  বিএনপি নেতা-কর্মীদের ভালোবাসা সকল সময় তাড়িয়ে বেড়ায়। সেই তাড়িয়ে বেড়ানো থেকে শহীদ জিয়ার আদর্শ ও চেতনা বুকে লালন ও ধারণকারী রাকিবুল আলম মিঞা অপু তার কৃতকর্মকান্ডের মাধ্যমে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা'র বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের হৃদয়ে নিজেকে ঠাই করে নিয়েছেন। তিনি নেতা-কর্মীদের ভালোবাসা ও মায়ার জালে আবদ্ধ হয়ে হামলা-মামলাসহ নির্যাতিত নেতা-কর্মীদের সাধ্যানুযায়ী সহযোগিতা দান করে তাদের দুঃখ-কষ্টের অংশীদারিত্ব নিয়ে কাংখিত লক্ষ্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা'র বিএনপির নেতা-কর্মীদের যে কোন ধরণের আপদ-বিপদের পাশে দাঁড়িয়ে এবং সহযোগিতা দান করে তাদের মাঝে আমৃত্যু নিভীর ভাবে জড়িয়ে থাকতে চান।  এতে তিনি কোন প্রতিদান পেতে চান না বরং তিনি তার ভালোবাসা আরো উজাড় করে দিতে চান।  রাকিবুল আলম মিঞা অপু'র স্বপ্ন রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা এলাকার বিএনপি'র নেতা-কর্মী সংকটময় এই সময়ে ভালো থাকলে তিনি ভালো থাকবেন। কারণ নেতা-কর্মী ভালো থাকলে তাদের মুখে হাসি ফুটবে। যে ফুটন্ত হাসি হবে একদিন বিএনপির বিজয়ের হাসি এবং তার অন্তরের খোরাক। ফলে সেই ব্রত নিয়েই তিনি স্ব-প্রণোদিত হয়ে তাড়াশ উপজেলা বিএনপি অফিসটি মেরামতের উদ্যোগ গ্রহন করেছিলেন। এক পর্যায়ে তাড়াশের নেতা-কর্মীদের পদচারণায় মুখড়, প্রাণোবন্ত ও উচ্ছ্বসিত সেই বিএনপি অফিসটি তিনি তার প্রতিনিধি তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক মির্জা শুকুরের মাধ্যমে মেরামত,রং করা,আংশিক আসবাবপত্র ও চালে নতুন টিন লাগিয়ে দিয়েছেন। এতে তিনি এই কাজটি করে তাড়াশ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের ভালোবাসায় যেমন সিক্ত হয়েছেন তেমনি নতুনভাবে আরো প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। এছাড়াও তিনি রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা এলাকায় দীর্ঘ সময় ধরে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মাঝে নানাভাবে সহযোগিতা করে চলেছেন। কিন্তু তিনি প্রচার বিমুখ বলে সে সহযোগিতাগুলো জনসম্মুখে প্রকাশ না পেয়ে চাপা পড়ে আছে। তবে প্রচার না করার কারণে চাপা পড়ে থাকলেও সহযোগিতা গ্রহনকারীদের অন্তরে তা আলোকিত হয়ে আছে। এদিকে সুন্দর আগামীর প্রত্যাশায় জনকল্যাণমুখী কর্মকান্ডসহ সহযোগিতার ধারা অব্যাহত রাখতে রাকিবুল আলম মিঞা অপু রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা'র

বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। অপরদিকে রাকিবুল আলম মিঞা অপু'র এ মহতি উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার আফছার আলী,সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর