শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৬ পিএম, ২০২১-০৮-২৮
রুপগন্জ (নারায়ণগঞ্জ) : রুপগন্জের ভোলাব ইউনিয়নে সরকারি অনুমোদন ছাড়া বিঘা বিঘা ফসলি জমি দখল করে অসংখ্য অবৈধ হাউজিং প্রতিষ্ঠান গড়ে উঠছে। রুপগন্জের আনাচে-কানাচে। সরকারের বিধি নিষেধ তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় দাপটের সঙ্গে উজাড় হচ্ছে ফসলি জমিজিরাত। একসময় রুপগন্জের ভোলাবতে ৯০%জমিতে এই চলতি মৌসুমে দেখা যেতো সোনালি ধান বিস্তীর্ণ মাঠ। সেখানে এখন অধিকাংশ জমিতে লক্ষ্য করা যায় বালু ভরাট করে হাউজিং প্রকল্পের সাইনবোর্ড। উপজেলার ভোলাব ইউনিয়নের এক সময়ের ফসলি জমিগুলোতে এখন তাকালেই দেখা যায় বিভিন্ন হাউজিং প্রকল্পের অবৈধ সাইনবোর্ড। এলাকাবাসীর সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বাপদাদার সম্পত্তি গুলোতে এলাকার মুখোশধারী ভূমি দস্যুদের চোখ পড়েছে। উজাড় করে নিয়ে যাচ্ছে আমাদের ফসলি জমি। এইসব কালো থাবা থেকে আমরা মুক্তি চাই। স্থানীয়রা দাবি করেন, এসব অবৈধ হাউজিং প্রকল্প করার জন্য উপজেলার জনপ্রতিনিধিরা তাদের সহযোগিতা করছে প্রকাশ্যে। এতে করে উপজেলার সহস্রাধিক সাধারণ মানুষ তাদের ফসলি জমি হারিয়ে পথে বসেছে বলে জানান তারা। সরেজমিনে দেখা যায় কৃষি ফসিল জমি বিনষ্ট করে হাউজিং প্রকল্পের সাইনবোর্ড। যারমধ্যে দু একটা ছাড়া কারোরই অনুমোদন ও কোনো বৈধ কাগজপত্র নেই। হাউজিংগুলো খাস ও ফসলি জমি ও সংরক্ষিত জলাভূমি ভরাট করে অবৈধভাবে হাউজিং ব্যবসা করছেন দাপটের সাথে। তবে সরকারি খাস জমি ও অন্যের জমি জোর করে মাটি ভরাটের প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে রয়েছে এইসব প্রকল্প প্রতিষ্ঠান। পুবের গাও গ্রামের আওয়ামী লীগ কর্মী মুক্তি যোদ্ধা নাম প্রকাশেঅনিচ্ছুক তিনি বলেন, এসব হাউজিং কোম্পানি এলাকায় ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। আমেরিকানসিটি, রিমঝিম পুলিশ হাউজিংও ইটালি সিটি মানুষের জমি দখল করে ভালু দিয়ে ভরাট করে ফেলেছে। জমিতে গেলে আমিসহ আমার পরিবারের লোকজনদের মারধর করেছে হাউজিং প্রকল্পের গুণ্ডাবাহিনী। ভোলাব ইউনিয়নের কুতুবপুর মৌজা সহ ৫ টি মৌজা উপর বালু ভরাটের নিষেধ করে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট রায় দিয়েছে।কিন্তু তারা এত শক্তি শালী যে রায়কে বৃদ্ধ আঙুল দেখিয়ে দিনে দুপুরে পাইপ বসিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলছে কৃষি জমি। জানা যায়, উপজেলের ভোলাব ইউনিয়নে কয়েকদিনের মধ্যে কোন কৃষি জমি থাকবেনা। সব ভরাট করে ফেলছে সমানে জোরপূর্বক। এতে পরিবেশের উপর যেমন বিরূপ প্রভাব পড়ছে, তেমনই ফসলি জমি কমছে আশঙ্কাজনক হারে। এছাড়া কৃষি জমি ভরাট করে হাউজিং কোম্পানিগুলো গড়ে তুলছে প্লট ও ফ্লাট ব্যবসা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার কাডেতপাড়া,গোলাকান্দাইল, রুপগন্জ কান্চন পৌরসভা ভোলাব ইউনিয়ন , কৃষি জমি বিনষ্ট করে নামে-বেনামে গড়ে উঠছে শতাধিক হাউজিং কোম্পানি। কিছু কিছু মানুষের কাছ থেকে স্বল্প দামে কৃষি জমি কিনে যারা বিক্রি করে না ফসলের ক্ষেত তাদের টা সহ বালু ভরাট করছে হাউজিং কোম্পানিগুলো। এরপর সেখানে অত্যাধুনিক ফ্লাট গড়ে তুলতে স্থাপনা নির্মাণ শুরুর পাশাপাশি স্কুল-কলেজ ও হাট-বাজারসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে দেখিয়ে ফ্যাট ব্যবসা করছে নামে-বেনামে অসংখ্য হাউজিং কোম্পানি। অধিক মুনাফার লোভে কোম্পানিগুলো এক প্রকার দৌরাত্মে চালাচ্ছে কৃষি জমির উপর। কৃষকদের নানা লোভের ফাঁদে ফেলে একের পর এক কৃষি জমি হাতিয়ে নিচ্ছে ওই সব কোম্পানি। এরা এতই শক্তিশালী যে সরকারি অনুমতি ছাড়াই কৃষি জমিতে বালু ভরাটের মধ্য দিয়ে ব্যবসার প্রসার ঘটিয়ে চলেছে। ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, গেল এক দশকে ফসলি জমির পরিমাণ ক্রমেই কমে যাওয়ায় খাদ্য নিরাপত্তায় বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত আবাসনের ফলে ক্রমাগত কৃষি জমি কমছে। কবে কোথায় কিভাবে তারা এগুলো করছে, কে তাদের অনুমতি দেয় কিছুই জানি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কৃষি জমির ওপর নজরদারি বাড়িয়েছি। ফসলি জমি যাতে আর নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন তৎপর।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited