চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় ঐতিহ্যবাহী দড়িচর বিলে সাতাঁর প্রতিযোগিতা 

হোমনায় ঐতিহ্যবাহী দড়িচর বিলে সাতাঁর প্রতিযোগিতা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৪ পিএম, ২০২১-০৯-০৮

হোমনায় ঐতিহ্যবাহী দড়িচর বিলে সাতাঁর প্রতিযোগিতা 

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় মুজিব শতবর্ষ উপলক্ষে পৌরসভা, ইউনিয়ন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উন্মুক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাতাঁর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে ঘাগুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দড়িচর বিলে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা -০২, হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথাম স্থান অধিকারীকে পাঁচ হাজার টাকা উৎসাহ পুরষ্কার দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াছ, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, মো. জসীম উদ্দিন, খন্দকার জালাল উদ্দিন ও তাইজুল ইসলাম মোল্লা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান ও মো. দেলোয়ার। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. দাদন। প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে ৫০ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর