শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৮ পিএম, ২০২১-১০-৩০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ "মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে আজ ৩০ অক্টোবর সকালে পৌর জনমিলন কেন্দ্রে। মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের পরিচালনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়ের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান,জেলা কমিউনিউটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী এবং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, ইউপি চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার, ১২নং গিয়াসনগর ইউনিয়নের মেম্বার শেখ কাসেম আলী। এ বছরের সেরা কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখারুল ইসলাম। সভা শেষে পুলিশ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উলে¬খ-পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited