চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় : এসআই মতিউরকে ব্রাহ্মণবাড়িয়া কন্ট্রোল রুমে  

আখাউড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় : এসআই মতিউরকে ব্রাহ্মণবাড়িয়া কন্ট্রোল রুমে  

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৩৩ পিএম, ২০২০-০৮-১৩

আখাউড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় : এসআই মতিউরকে ব্রাহ্মণবাড়িয়া কন্ট্রোল রুমে  

মোঃ ইসমাইল হোসেন,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত আখাউড়া থানার এসআই মতিউর রহমানকে জেলা কনট্রোল রুমে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার আনিসুর রহমান।বুধবারে তাকে আখাউড়া থানা থেকে সেখানে স্থানান্তর করা হয়।অভিযোগের কাগজ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। উল্লেখ্য যে,গতকাল বুধবার দুপুরে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার বাসিন্দা ভুক্তভোগী হারুন মিয়া বাদী হয়ে আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুতিউর রহমান, এসআই হুমায়ুন, এএসআই খোরশেদ,কনস্টেবল প্রশান্ত এবং সৈকতের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনটি দাখিলের জন্য বলে আদালত আদেশ দেয়। মামলাসূত্রে জানা যায়,হারুন মিয়া আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার বাসিন্দা। হারুন মিয়ার প্রতিবেশী হাসিনা বেগম (চিকুনী বেগম) ও তার মেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী তানিয়া এবং তানজিনার সাথে অভিযুক্ত পুলিশ সদস্যরা এক যোগে মিলিত হয়ে দীর্ঘদিন ধরে রমরমা মাদক ব্যবসা করে আসছে।হারুনের প্রতিবেশী চিকুনীর মাদক ব্যবসায় বাঁধা দিলে চিকুনী ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদেরকে হারুনের পিছনে লেলিয়ে দেয়। এর ধারাবাহিকতায় গত ২৬ মে গভীর রাতে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য নাটকীয়ভাবে চিকুনী বেগমকে গ্রেপ্তার দেখিয়ে তার প্ররোচনায় পূর্বপরিকল্পিতভাবে ওই পুলিশ সদস্যরা হারুনের বাড়িতে প্রবেশ করে তল্লাশির নামে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ সময় ক্রসফায়ার ও হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা বলপূর্বক ছিনিয়ে নেয়। এ ছাড়াও তারা ঘরের আসবাবপত্র উলট পালট করে নাজেহাল অবস্থা সৃষ্টি করে। পরবর্তীতে ওইদিনই ভোর চারটার দিকে পুণরায় ওই পুলিশ সদস্যারা এসে হারুন ও তার স্ত্রীকে মিথ্যা মাদক মামলা ও যাবজ্জীবন কারাদন্ডের ভয় দেখিয়ে গ্রেপ্তার করে এক লক্ষ টাকা দাবি করে। তা না হলে তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেয়া হবে বলে হুমকী দেয়। তখন অভিযুক্ত পুলিশ সদস্যদের ভয়ে সকাল ১১ টা থেকে ১২ টার সময় ৪ নং স্বাক্ষী মোঃহুমায়ুন মিয়ার উপস্থিতিতে থানায় গিয়ে এসআই হুমায়ূনের কাছে ৫০ হাজার টাকা প্রদান করিলে হারুন ও তার স্ত্রীকে ছেড়ে দেয়। চলে যাওয়ার সময় বিষয়টি উপরের অফিসারদের জানালে তাদেরকে ক্রসফায়ার দেয়া হবে বলে হুমকি দেয়।মাদকব্যবসায়ী চিকুনী বেগমের কাছ থেকে টাকা উদ্ধারের বিষয়ে ও হারুনের কাছে এসআই মতিউর রহমানের মোবাইল ফোন কল রেকর্ড আছে।অত্র মামলার ঘটনা প্রমাণের জন্য আসামীদের পর্যাপ্ত মোবাইল ফোনের কল রেকর্ড আছে। এ বিষয়ে ভুক্তভোগী হারুন মিয়া বলেন,অভিযুক্তরা আমাকে বিভিন্ন সময় ক্রসফায়রে ভয় দেখিয়ে ধাপে ধাপে টাকা নিয়েছে। তাদের কারনে আজকে আমি বাড়ি ছাড়া।আমি একজন নীরিহ ও অসহায় মানুষ।ন্যায় বিচারের আশায় আদালতে অভিযোগ দিয়েছি।আমার জীবনেও কোনো মাদকের সাথে জড়িত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বলেন,শুনছি মামলা হইছে।এ বিষয়ে এখনও পযর্ন্ত আমাদের অফিসিয়ালি কিছু জানানো হয় নি।কাগজপত্র না পাঠালে ফরমালি কিছু বলা যাবেনা। উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয় অস্বীকার করে আখাউড়া থানার এসআই মতিউর বলেন,এসআই হুমায়ূনের হঠাৎ করে মেন্টালি প্রবলেম দেখা দিছিল।যেহেতু সে(হূমায়ুন)পাগল তাকে জিঙ্গেস না করে তো কিছু জানা যাচ্ছে না।হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হাসপাতাল থেকেই সেখানে গিয়েছিল। আখাউড়া থানার এসআই হূমায়ুন বলেন,এটা কোন ঘটনা তারা বলতেছে সেটা আমার খেয়ালেই আসতেছে না,বুঝতেছিনা। অসুস্থতাজনিত কারণে অনেক আগেই আখাউড়া থানা থেকে পুলিশ লাইনে আছি। আখাউড়া পৌরশহরের বাইপাস মোড়ের শীর্ষ মাদকব্যবসায়ী তানজিনার সাথে মাদক ব্যবসার টাকা আদান প্রদানের ব্যাপারে জানতে চাইলে বলেন, তানজিনার নাম শুনেছি কিন্তু কখনো দেখেনি।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর