শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০০ পিএম, ২০২১-১১-২১
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব : গত এক সপ্তাহে প্রায় ১৪,০০০ বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেফতার করেছে সৌদি আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ। অবৈধভাবে বসবাস, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের মত অপরাধে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়।
সৌদি গণমাধ্যম সুত্রে জানা গেছে, গত ১১ থেকে ১৭ নভেম্ববরের মধ্যে বসবাসের নিয়ম লঙ্ঘনের জন্য ৬,৫৯৭ জন এবং অবৈধ সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য ৫,৭৭৫ জনসহ আরও ১১,৫৩ জনকে শ্রম-সম্পর্কিত বিষয়ক আইন অমান্যের দায়ে আটক হয়।
দেখা গেছে যে সীমানা অতিক্রম করে সৌদিআরবে প্রবেশের চেষ্টা করার সময় ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৪ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে।
এদের মধ্যে ৩৪ জন প্রতিবেশী দেশগুলিতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং ১৪ জনকে লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুশিয়ারী দিয়ে বলেছে, কেউ যদি সৌদিআরবে বেআইনি প্রবেশ করাতে সাহায্য করে এবং তাদের পরিবহন ব্যবহার করে বা তাদের আশ্রয় প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারদন্ড অথবা ১মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সাথে সংশ্লিষ্টদের যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ।
এক্ষেত্রে সন্দেহজনক লঙ্ঘনকারীদের আটকে সহায়তা করতে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং সৌদিআরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬-এ রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে ।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited