চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গরু কেনার সামর্থ্য না থাকায় ঘানি টানছেন মরিয়ম-লোকমান দম্পত্তি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৫১ পিএম, ২০২০-১০-১২

গরু কেনার সামর্থ্য না থাকায় ঘানি টানছেন মরিয়ম-লোকমান দম্পত্তি

এনামুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ    নতুন নতুন প্রযুক্তি আর আধুনিকতায় অনেক কিছুই বিলপ্তি পথে। কয়েকদশক আগে কমবেশি সব এলাকাতেই গরু দিয়ে টানা হতো তেলের ঘানি। তেল সংগ্রহের সনাতন এই পেশা  বিলুপ্তির পথে। তার পরও পৈত্রিক পেশা আঁকড়ে ধরে আছেন কেউ কেউ। বিয়ের মাস পরে থেকেই মোছা. মরিয়ম বেগম (৪৫) তার স্বামী লোকমান হোসেন (৫৫) কে নিয়ে ৩০ বছর ধরে ঘানি টানছেন।  দুটি ঘানি থেকে যে টাকা পান তা দিয়েই টেনেটুনে তিন ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার চলে তাদের তবে দুইটি ঘানি টানতে দুটি গরুর প্রয়োজন হলেও একটি ঘানি টানার জন্য  গরু কেনার টাকা নেই তাদের। মরিয়ম স্বামী লোকমান হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামের বাসিন্দা।ঘানিটানা সংগ্রামী নারী মোছা. মরিয়ম বেগম (৪৫) জানান, বিয়ের পর থেকেই দেখে আসছি আমার শ্বশুর স্বামী এই ঘানি টেনেই সংসার চালাচ্ছেন। আমার বিয়ের হাতের মেহেদীর রং না উঠতেই আমাকে এই ঘানির কাজে লাগিয়ে দেন শ্বশুর বাড়ির লোকজন।  প্রথম অবস্থায় খুব খারাপ লাগতো মাথা ঘুরতো।  কিছুক্ষণ বিশ্রাম নিতাম আবার ঘানি টানতাম।  এই ঘানি টানছি প্রায় ৩০ বছর ধরে।  ঘানি টানার কারণে আমার কিডনির সমস্যা হয়েছে। ডাক্তার ভাড়ি কাজ করতে নিষেধ করেছে।  তারপরেও বাধ্য হয়ে ঘানি টানছি। ঘানি টেনে যে টাকা পায় তা দিয়েই টেনেটুনে সংসার চালাচ্ছি।  আর ঘানি যদি না টানি তাহলে সংসার চলবে না।  এদিকে নিজের ঔষধ  স্বামীর ঔষধও কিনতে পারবো না।সরকারিভাবে যদি আমাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতেন অথবা  দুটি বলদ বা বড় গরু কিনে দিতেন তাহলে খুব উপকার হতো। মরিয়মের স্বামী লোকমান হোসেন প্রামাণিক (৫৫) বলেন, অনেক কষ্টে আছি।  নিজে অসুস্থ আবার আমার স্ত্রীও অসুস্থ। আমাদের দুটি ঘানি আছে একটি ঘানি গর দিয়ে টানি অন্যটি আমি আমার স্ত্রী ছেলেকে দিয়ে টানাই। ঘানি টেনে সরিষা থেকে যে তেল বের হয় তা বিক্রয় করে যেটা আয় হয় তা দিয়ে নিজের ঔষধ স্ত্রীর ঔষধ কিনি আর টেনেটুনে সংসার চালাই। ঘানি না টানলে খাওবো কিঘানি টানার জন্য ভালোমানের বলদ গরু কেনার প্রয়োজন কিন্তু টাকার অভাবে তা পারছি না। আমাদের সরকারের সাহায্য সহযোগিতা চাই৷ 

তিনি আরও বলেন, এই পেশা আমার বাপ দাদার আমলের। বাবা বলেছে হালাল খাওয়ার জন্য এই পেশায় থাকতে।  কোন দিন হারাম খাবি না যার জন্য এই পেশায় এখনো আছি।এদিকে প্রতিদিন প্রায় এক মণ সরিষা ঘানির মাধ্যমে তেল তৈরি হয় ১০-১৫ কেজি। প্রতি কেজি বিক্রয় হয়  ২২০-২৫০ টাকা। বিশুদ্ধতার নিশ্চয়তা থাকায় ক্রেতারা এখান থেকেই তেল ক্রয় করছেন বলেও জানা যায়

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর