শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৮ পিএম, ২০২২-০১-২৬
কায়রোর মানবাধিকার রেকর্ড নিয়ে ওয়াশিংটনের চলমান উদ্বেগ সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মিশরের কাছে পরিবহন বিমান ও রাডার সিস্টেমের দুটি প্রধান সামরিক সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দিয়েছে।
১২টি সি-১৩০ জে সুপার হারকিউলিস পরিবহন বিমান এবং আনুসঙ্গিক সরঞ্জামের বিক্রয় মূল্য ২.২ বিলিয়ন ডলার।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলেছে, এই বিক্রয় এখনো চূড়ান্ত হয়নি, তবে অস্ত্র ফোর্স এবং সরঞ্জাম স্থানান্তরে এয়ারলিফট সুবিধা দেবে যা বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় মিশরের সক্ষমতার উন্নয়ন ঘটাবে। বিমানগুলো সামুদ্রিক টহল এবং উদ্ধার অভিযানের জন্যও ব্যবহার করা যাবে।
দ্বিতীয় চুক্তিতে মিশর বিমান হুমকি মোকাবিলায় ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোর আচরণের বিষয়ে ওয়াশিংটনের চলমান অস্বস্তি সত্ত্বেও এই চুক্তির অনুমোদন দিয়েছে। মানবাধিকার গোষ্ঠী ধারণা করছে, মিশরে প্রায় ৬০ হাজার রাজনৈতিক বন্দী রয়েছেন।
সেপ্টেম্বরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র দফতর মিশরের জন্য ইতোমধ্যে বরাদ্দ ১৩০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ওপর স্থগিতাদেশ জারি করে। নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন মানবাধিকারের ক্ষেত্রে ‘বাস্তব ও দীর্ঘস্থায়ী উন্নতি’ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য মিশরের প্রতি আহবান জানিয়েছিলেন। কিন্তু ২০২১ সালের ১ অক্টোবর থেকে শুরু হওয়া ২০২২ অর্থবছরের জন্য বাইডেন প্রশাসন কায়রোর জন্য দ্বিপক্ষীয় সহায়তায় ১.৪ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করেছে, যার বেশীরভাগই সামরিক সম্পর্কিত-যা পূর্ববর্তী বছরের মতোই।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited