চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঝড় তুললেন ডু প্লেসি-ডেলপোর্ট, ফিরেই সপ্রতিভ লিটন 

স্পোর্টস ডেস্ক:    |    ০২:৪৬ পিএম, ২০২২-০১-৩১

ঝড় তুললেন ডু প্লেসি-ডেলপোর্ট, ফিরেই সপ্রতিভ লিটন 

নাসুম আহমেদের স্ট্যাম্পের ওপর করা ডেলিভারিটি বাজে বলার সুযোগ ছিল না। কিন্তু সেটিতেই বলের পিচে পৌঁছে মাথা নিচু রেখে ঠিক বোলারের মাথার ওপর দিয়ে চালিয়ে দিলেন লিটন দাস। যার গন্তব্য হলো সোজা সীমানার ওপারে। প্রায় তিন মাস পরে টি-টোয়েন্টি খেলতে নেমে এই শটটিই ছিল লিটনের ফেরার বার্তা। ওপেনিংয়ে নামা লিটনের সপ্রতিভ ব্যাটিংয়ের পাশাপাশি শেষ দিকে ঝড় তুললেন দুই বিদেশি ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্ট। 
এ তিনজনের চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচ জিততে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে করতে হবে ১৮৪ রান।

ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় প্রথম দুই ম্যাচ খেলেননি লিটন। আজকের ম্যাচ দিয়ে মাঠে ফিরেই তার ব্যাট থেকে এলো ৩৪ বলে ৫ চার ও ১ ছয়ের মারে ৪৭ রানের ইনিংস। তিন নম্বরে নেমে ডু প্লেসি অপরাজিত রইলেন ৫৫ বলে ৮৩ রানে। আর শেষ ওভারে শরিফুল ইসলামের ওপর সাইক্লোন চালানো ডেলপোর্ট খেলেছেন ২৩ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস। অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে চরম নাটকীয়তার পর প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। আগে বোলিং করতে নেমে দ্বিতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন বাঁহাতি স্পিনার নাসুম।

তার করা ইনিংসের দ্বিতীয় ওভারে কভার দিয়ে আলগা শট করে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ১ রান করা কুমিল্লার তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের গতিপথ ঠিক করে দেন লিটন দাস ও ফাফ ডু প্লেসি। এ দুজন মিলে ৫৫ বলে যোগ করেন ৮০ রান। লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের পাশাপাশি সোজা ব্যাটে দারুণ কিছু শট খেলেন ডু প্লেসি। তাদের ইতিবাচক ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লে'তে ৫২ রান পায় কুমিল্লা।

প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই জুটিও ভাঙেন প্রথম উইকেট নেওয়া নাসুম। ফিফটির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া লিটন লং অফ বাউন্ডারিতে ধরা পড়েন সাব্বিরের হাতে। ফলে সমাপ্তি ঘটে তার ৫ চার ও ১ ছয়ের মারে খেলা ৪৭ রানের ইনিংস। এরপর হতাশ করেন অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হওয়ার আগে ১ রান করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে লিটন-ইমরুল ফিরলেও কুমিল্লার ইনিংসে আর বিপদ বাড়তে দেননি ডু প্লেসি ও ডেলপোর্ট। এ দুজন মিলে শেষের ৮.৫ ওভারে গড়েন ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

দুই তরুণ বাঁহাতি পেসার শরিফুল ও মৃত্যুঞ্জয়ের ওপর দিয়েই বেশি যায় ডু প্লেসি-ডেলপোর্টের ঝড়। এ দুজনের করা শেষ তিন ওভার থেকেই আসে ৫২ রান। শরিফুলের করা ১৮তম ওভারে একটি করে চার-ছয়ের মারে খরচ হয় ১৫ রান, পরের ওভারে মৃত্যুঞ্জয়ও হজম করেন একটি করে চার-ছয়। ইনিংসের ১৯ ওভার শেষে ডু প্লেসির রান ছিল ৮৩, সম্ভাবনা ছিল সেঞ্চুরির। তবে শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন ডেলপোর্ট, এক বলও খেলার সুযোগ পাননি ডু প্লেসি।
শরিফুলের সেই ওভারে চারটি চার ও এক ছয়ের মারে একাই ২৩ রান করেন ডেলপোর্ট। যার সুবাদে মাত্র ২২ বলে পূরণ হয় ফিফটি। শেষ পর্যন্ত ২৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ডেলপোর্ট আর ডু প্লেসি খেলেন ৫৫ বলে ৮৩ রানের ইনিংস। চট্টগ্রামের পক্ষে আরও একবার হাইস্কোরিং ইনিংসে কিপটে বোলিং করে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ২ উইকেট নেন নাসুম।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর