চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শরণার্থীদের জন্য আলেবেনীয় শহরে আফগান রুটির সুবাস

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:১৩ এএম, ২০২২-০২-০১

শরণার্থীদের জন্য আলেবেনীয় শহরে আফগান রুটির সুবাস

আলেবেনিয়ায় সমুদ্রপাড়ের ছোট্ট একটি শহর শেংজিন। সেখানে পিজ্জারিয়া নামে ছোট একটি খাবারের দোকান আজকাল বেশ বিখ্যাত হয়ে উঠেছে। এর সামনে দিয়ে হেঁটে গেলেই নাকে আসবে সদ্যভাজা রুটির মৌ মৌ গন্ধ। তবে এটি যে সে রুটি নয়, আফগান নানরুটির একটি ধরন বলা যেতে পারে। শুধু আফগান নানই নয়, দোকানটিতে পাওয়া যাবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ঐতিহ্যবাহী আরও অনেক পদের খাবার। শহরটিতে আশ্রয় নেওয়া কয়েক হাজার শরণার্থীকে দেশি খাবারের স্বাদ পাইয়ে দিতে এ উদ্যোগ নিয়েছেন দুই আফগান নারী। গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষের মতো দেশ ছাড়েন হাসিবা আতাকপাল এবং নেজিনা খলিলও। আতাকপাল ছিলেন আফগানিস্তানের বৃহত্তম সংবাদ চ্যানেল টোলোনিউজের অন্যতম খ্যাতিমান সাংবাদিক আর খলিল আফগান প্রদেশ ঘোরের প্রথম নারী প্রসিকিউটর। পশ্চিমাসমর্থিত আফগান সরকারের আমলে সাহসী কাজের কারণে দেশ ছাড়তে বাধ্য হন উভয় নারীই।

তাদের প্রথম দেখা হয়েছিল কাতারের একটি শরণার্থী ব্যবস্থাপনা কেন্দ্রে। সেখান থেকে তাদের প্লেনে করে আলবেনিয়ায় নিয়ে যাওয়া হয়। বলকান অঞ্চলের এ দেশটিতে হাজার তিনেক আফগান শরণার্থী আশ্রয় পেয়েছেন। এর মধ্যে শেংজিনে থাকছেন প্রায় ১২শ’ আফগান। আপনভূমি থেকে অন্তত সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকা এই শরণার্থীদের অনেকে বাড়ির খাবারের কথা মনে করে কষ্ট পান। তাদের এ দুঃখ দূর করতে হঠাৎ চমৎকার বুদ্ধি আসে আতাকপাল ও খলিলের মাথায়। আফগান খাবারের একটি রেস্তোরাঁ চালু করতে চান তারা। কিন্তু চাইলেই তো হবে না, তার জন্য জায়গা দরকার, তার আগে দরকার অর্থ- যার কোনোটাই তাদের হাতে নেই। তাহলে উপায়?

এ অবস্থায় এগিয়ে আগে পিজ্জারিয়া কর্তৃপক্ষ। আতাকপাল বলেন, আমরা তাদের কাছে আমাদের সমস্যাগুলোর কথা বললাম যে, আফগান সম্প্রদায় কীভাবে দেশি খাবার মিস করছে। আমরা আমাদের পরিকল্পনার কথা খুলে বললাম, কীভাবে একটি আফগান রান্নাঘর চালু করা যায়। শুনে তারা সঙ্গে সঙ্গেই তাদের রেস্তোরাঁর জায়গা ব্যবহারের অনুমতি দিয়ে দেয়। এরপর থেকে পিজ্জারিয়ার ভেতরেই ‘ঘেজায়ে আফগানি’ নামে একটি রেস্তোরাঁ চালু করেন আতাকপাল ও খলিল। সেখানেই রান্না হচ্ছে আফগানিস্তানের ঐতিহ্যবাহী খাবারগুলো। খলিল বলেন, এখানে লবিয়া (লাল শিমের তরকারি), কাবিলি পোলাও, বোলানিস (ভাজা রুটি), বানজান বোরানি (টমেটো সস দিয়ে বেগুন) পাওয়া যায়। আর আফগানিস্তানের মতো সব খাবারই নান দিয়ে পরিবেশন করা হয়।

আতাকপাল বলেন, আফগান শরণার্থীরা দেশি খাবার কতটা মিস করছে তা দেখে আমরা তিন মাস আগে এই রেস্তোরাঁ শুরু করি। এখানে শরণার্থী শিবিরের সবাই মানসিক আঘাত সামলানোর চেষ্টা করছে আর আমরা তাদের মুখে হাসি ফোটাতে কিছু একটা করতে চেয়েছিলাম। খলিল বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন খাবার তৈরি করা যা দামি হবে না, মানুষ যেন সেগুলো কিনতে পারে। কারণ আমাদের প্রায় সব গ্রাহকই আমাদের মতো উদ্বাস্তু। তবে শুধু শরণার্থীরাই নন, আফগান খাবারের জন্য দিন দিন স্থানীয়দের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে ‘ঘেজায়ে আফগানি’। আতাকপাল বলেন, খুব আনন্দ হয় যখন আলবেনীয়রা এসে কাবিলি পোলাও-লবিয়া চায়। আমি মনে করি, এটি তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করছে। আলবেনীয়রা আফগানদের প্রতি খুবই সদয়, তারা আমাদের দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে। আফগান এ নারী আশা করেন, তাদের ছোট্ট ‘রেস্তোরাঁর ভেতর রেস্তোরাঁ’ আলবেনিয়ায় আফগানদের একটি ইতিবাচক ভাবমূর্তি রেখে যাবে। আতাকপাল ও খলিল দুজনেই যুক্তরাষ্ট্র ও কানাডায় আশ্রয়ের জন্য আবেদন করেছেন। সেটি অনুমোদন হতে হয়তো বছরও লেগে যেতে পারে। ততদিন আলবেনিয়ায় এ রেস্তোরাঁ চালিয়ে যেতে চান তারা।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর