শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:১১ এএম, ২০২২-০২-০৬
সদ্য প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকার্য বন্ধ থাকবে।
রোববার আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের পরামর্শে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
প্রায় ১০ বছরের মাথায় এসে গত ৯ জানুয়ারি আরও তিনজনসহ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান। প্রজ্ঞাপন অনুসারে শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হওয়ার কথা।
কিন্তু ওই সময় তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য তিন বিচারপতি শপথ নিয়ে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনা করছেন। কিন্তু বিচারপতি নাজমুল আহাসান আর শপথ নিতে পারেননি।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
তিনি বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জনের পর এলএলবি পাস করেন। ১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালত ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগ এবং ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে
তালিকাভুক্ত হন তিনি। সংবিধান অনুয়ায়ী বিচারপতিদের অবসরের মেয়াদ ৬৭ বছর। সেই হিসেবে বিচারপতি নাজমুল আহাসানের অবসর গ্রহণের তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited