শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৩:১৭ পিএম, ২০২২-০২-০৬
গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার শিরোপা ধরে রাখার একটা চাপ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপর। সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এবারের ব্যাচ। বিশ্বকাপ শেষ করেছে অষ্টম হয়ে।
তবে পুরো আসরে দারুণ বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। যার পুরস্কারও পেয়েছেন আইসিসির তরফ থেকে। শনিবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো যুব
বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। পরদিনই আসরের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ছয় ফুটের বেশি উচ্চতার পেসার রিপন মন্ডল।
এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এ তরুণ। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেও চার ইনিংসে ৫৬ রান করেছেন রিপন, আউট হননি একবারও।
তবে মূলত কার্যকরী বোলিংয়ের সুবাদেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি। আসরের শিরোপাজয়ী অধিনায়ক ইয়াশ ঢুলকেই করা হয়েছে বিশ্বকাপসেরা একাদশের অধিনায়ক।
চ্যাম্পিয়ন দল থেকেই সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন এই একাদশে। দলের উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের হাসিবুল্লাহ খানকে। রিপন ছাড়া একাদশের অন্য দুই পেসার ইংল্যান্ড জশ বয়ডেন ও
পাকিস্তানের আওয়াইস আলি।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫০৬ রানের রেকর্ড গড়া দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেওয়াল্ড ব্রেভিসকে ঘিরেই সাজানো হয়েছে ব্যাটিং অর্ডার। যেখানে আছেন আসরজুড়ে রানের ফোয়ারা ছোটানো টিগ উইলি, টম প্রেস্টরা।
২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা),
রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলি (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited