চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চিড়িয়াখানায় প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৩২ পিএম, ২০২২-০২-০৭

চিড়িয়াখানায় প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে

চিড়িয়াখানায় রক্ষিত প্রাণীগুলো কী কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী বলেন, কারণ অনুসন্ধানে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নতুন করে রংপুর ও ঢাকা চিড়িয়াখানায় অস্থায়ীভাবে জনবল বাড়ানো হবে বলেও জানান তিনি। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের বিনোদনের একটি অন্যতম বড় কেন্দ্র হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। এটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে কাজ শুরু হয়েছে। আগামী মার্চের মধ্যে আধুনিক চিড়িয়াখানার পরিকল্পনা তৈরি হবে।
মন্ত্রী বলেন, আগে চিড়িয়াখানার ভিতরের পরিবেশ অনেক খারাপ ছিল। একটু বৃষ্টিতে চারদিকে জলাবদ্ধতা ও কাদা হলেও বর্তমানে দর্শনার্থীদের জন্য উপযোগী করে তোলা হয়েছে। সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় দুটি জেব্রার বাচ্চা, একটি জিরাফ, একটি আফ্রিকান সিংহ ও রংপুর চিড়িয়াখানায় একটি প্রাণী মারা গেছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ে ব্যাকটেরিয়ার কারণে এসব প্রাণী মারা গেছে বলে মনে করা হচ্ছে। প্রাণীগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও একটি কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, চিড়িয়াখানায় দায়িত্বরতদের অবহেলা বা অমনোযোগীতার কারণে প্রাণীগুলো মারা গেছে কি না সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও কোনো অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় স্বাভাবিক পরিস্থিতি কেমন থাকে সেটি দেখতে আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি। এখানে যেসব কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারী ও সুপারভাইজার আছেন তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না, সঠিক সময়ে তারা উপস্থিত হচ্ছেন কি না, রক্ষিত প্রাণীগুলোর নিয়মিত পরিচর্যা হচ্ছে কি না, পরিবেশ ও প্রাণীখাদ্য পর্যাপ্ত ও সঠিক টাইমে দেওয়া হচ্ছে কি না- এসব বিষয় দেখতে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, পরিদর্শনে যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেসব জায়গায় ত্রুটি পাওয়া গেছে সেসব সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। চিড়িয়াখানায় কিছুটা জনবল সংকট রয়েছে। সে কারণে আপাতত অস্থায়ীভাবে জনবল নিয়োগ দে্য়ার হবে। এর আগে মন্ত্রী মৃত প্রাণীগুলোর খাঁচাসহ অন্যান্য প্রাণীর খাঁচা ঘুরে ঘুরে দেখে এবং খোঁজখবর নেন। যেসব প্রাণী মারা গেছে, অসুস্থ অবস্থায় সেগুলোকে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে সেসব বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে জানতে চান তিনি। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আব্দুল লতিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর