চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডিসেম্বরের মধ্যে টিকাদান সম্পন্নের আশা স্বাস্থ্যমন্ত্রীর

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৩৪ পিএম, ২০২২-০২-০৭

ডিসেম্বরের মধ্যে টিকাদান সম্পন্নের আশা স্বাস্থ্যমন্ত্রীর

চলতি বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর নাগাদ বুস্টার ডোজসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী সবার করোনাভাইরাসের টিকাদান সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও জানান জাহিদ মালেক। দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ লোকের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশের টিকা দেওয়া হয়েছে।' মন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। করোনার টিকার ১০ কোটি প্রথম ডোজ, প্রায় ৭ কোটি দ্বিতীয় ডোজ এবং শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পাওয়া গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ কোটির মতো টিকা হাতে আছে। শতভাগ টিকা দিতে না পারলে কিছু টিকা রয়ে যেতে পারে। সেগুলো কী করবো পরে সিদ্ধান্ত হবে। সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে সেটা নিতে হবে। ‘হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। ঢাকা বিভাগে দেড় হাজারের মতো। টিকা নেওয়ার কারণে মৃত্যুরহার সেভাবে বাড়েনি, অন্য দেশে যেভাবে হয়েছে।’
স্বতঃস্ফূর্তভাবে টিকা নেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ ইউরোপ বা অন্য অনেক দেশের মতো টিকা না নেওয়ার দাবিতে রাস্তায় নামেনি। তবে টিকা মৃত্যুঝুঁকি কমায়, সংক্রমণ নয়। তাই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনো টিকা নেননি। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর