শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১২:৫৪ পিএম, ২০২২-০২-১০
কাতার বিশ্বকাপ ২০২২ এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে । চলমান বছরের ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের এই ২২তম আসর।
গত ৮ ফেব্রুয়ারি টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে । কম্পিউটার লটারির মাধ্যমে বিজয়ীদের নাম আগামী ৮ মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
কাতার বিশ্বকাপের জন্য ১৭ মিলিয়ন টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ফিফা। তবে সাবস্ক্রাইব করেছে পাঁচ গুণেরও বেশি। শুধুমাত্র ফাইনালের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১৮ লাখ।
৮০ হাজার আসনের লুসাইল স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। কাতারের বাসিন্দাদের জন্য ফাইনালের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৬৫ মার্কিন ডলার থেকে ১৬০০ মার্কিন ডলারের মধ্যে।
এছাড়া সবচেয়ে বেশী চাহিদা দামী টিকিটের। ফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০০ মার্কিন ডলার।
এ বিষয়ে ফিফা জানায়,‘বিশ্বজুড়ে ভক্তরা এই খেলার প্রতি তাদের উদ্দীপনার প্রমাণ দিয়েছে। ’ নভেম্বর-ডিসেম্বরের এই ইভেন্টের জন্য সবচেয়ে বেশী আবেদন জমা পড়েছে স্বাগতিক দেশ থেকে।
তবে ফিফা বলেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, মেক্সিকো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকেও আবেদনের ‘বন্যা’ বাইয়ে গেছে।
আন্তর্জাতিক দর্শকদের জন্য ফাইনালের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৬০০ মার্কিন ডলার। কাতারি বাসিন্দাদের সঙ্গে সেখানকার অভিবাসী শ্রমিকরাও স্বল্প মূল্যে টিকিট ক্রয় করতে পারবে।
যার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১১ মার্কিন ডলার। টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব ও অন্যান্য বাণিজ্যিক খাত থেকে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশী আয় করার আশা করছে ফিফা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited