শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:৫৩ পিএম, ২০২২-০২-১৩
ফুটবল মাঠে কতশত রেকর্ড আর কীর্তি গড়েছেন লিওনেল মেসি, তার সবকয়টি হয়তো মেসির পাড় ভক্তেরও জানা নেই। তেমনই একটি রেকর্ড মনে করালেন কাই হাভার্জ। মেসির ১১ বছর পুরোনো একটি রেকর্ডে ভাগ বসানোর মাধ্যমে।
শনিবার রাতে ক্লাব মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। তাদের শিরোপা জেতানো গোল দুইটি করেছেন রোমেলু লুকাকু ও কাই হাভার্জ।
প্রায় নয় মাস আগে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও গোল করে চেলসিকে জিতিয়েছিলেন জার্মান তরুণ মিডফিল্ডার কাই হাভার্জ। এবার তার গোলেই নিশ্চিত হয়েছে চেলসির ক্লাব বিশ্বকাপ শিরোপা।
এতদিন ধরে চ্যাম্পিয়নস লিগের ও ক্লাব বিশ্বকাপ- উভয় টুর্নামেন্টের ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি। ২০১১ সালে বার্সেলোনার জার্সিতে এ দুই টুর্নামেন্টের ফাইনালেই গোল করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। গোল তিনটি করেছিলেন মেসি, পেদ্রো ও ডেভিড ভিয়া। এরপর ক্লাব বিশ্বকাপের ফাইনালে সান্তোসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। সেই ম্যাচে মেসি করেন জোড়া গোল। এবার প্রায় এক যুগ পর মেসির সঙ্গী হলেন জার্মানির ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited