শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩০ পিএম, ২০২০-১০-১৫
শাহরিয়ার কামাল,কমলনগর(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে জোরপূর্বক জমি দখলে নিতে পরিকল্পিত হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট গৃহবধূকে শারীরিক নির্যাতন করা সহ বসতঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৪ অক্টোম্বর রাতে উপজেলার চরলরেন্স এলাকার কৃষক আলমগীরের বাড়িতে এ ঘটনা ঘটে।এসময় ভাঙচুর করে ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ভুক্তভূগী পরিবার।
জানা যায়, চরলরেন্স এলাকার দুলামিয়ার পুত্র আলমগীরের স্ত্রী কুলসুম (৩৮) ও উপজেলার চরফলকন এলাকার বশির উল্লার পুত্র সেকান্তরের স্ত্রী রুকিয়া বেগম পরস্পর দুই বোন। বিগত ২০১৩ সনে রুকিয়া ও কুলসুম দুই বোন একত্রে চরলরেন্স কোম্পানীর রাস্তা সংলগ্ন ৪০ শতক জমি ক্রয় করেন। এরপর ২০১৪ সনে রুকিয়া তার পুত্রের চিকিৎসা করাতে টাকার প্রয়োজন হলে তার মালিকীয় ২০ শতক জমি বোন কুলসু্মের নিকট তিন লক্ষ টাকা মুল্য নির্ধারন করে বিক্রি করে দেয়। উল্লেখিত মুল্যের ১ লক্ষ টাকা নগদ নিয়ে বাকি দুই লক্ষ টাকা দলিল রেজিস্টেরি করার সময় নিবে বলে কথা হয়।
এদিকে ক্রয় করা ৪০ শতক জমির একক মালিক হয়ে পুকুর খনন ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে একটি পরিপূর্ণ বসতবাড়িতে পরিনত করে তুলেন কুলসুম ও তার স্বামী আলমগীর হোসেন।
আহত কুলসুমের স্বামী আলমগীর জানান, প্রতিপক্ষের সাথে চুক্তি হওয়া ২০ শতক জমির দুই লাখ টাকা বুজে নিয়ে কবলা দেওয়ার জন্য বার বার অনুরোধ করার পরেও এতে কোন গুরুত্ব দিচ্ছেননা প্রতিপক্ষের রুকিয়া ও তার স্বামী সেকান্তর। আজ নয় কাল এমন বলতে বলতে জমি বিক্রিয় ৬ বছর পর গতকাল শনিবার সেকান্তর তার স্ত্রী রুকিয়া সহযোগি আমেনা বেগম,আলী হোসেন,আলী হোসেনের স্ত্রী ময়মনা বেগম, মো:রহমান,মো: বেলাল সহ ১০-১৫ জন ভারাটে লোকজন এসে আমার বাড়িতে ঘর তোলা শুরু করে। এসময় আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী কুলসুৃম বাধা দিলে তারা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে রাখে এবং বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
পরে চিৎকার শুনে লোকজন ছুটে এসে অজ্ঞান অবস্থায় আমার স্ত্রীকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসাধিন রয়েছে সে। তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ব্যপারে মামলা করার প্রস্ততি চলছে বলে জানান আহত গৃহবধূর স্বামী মোঃআলমগীর হোসেন।
এ বিষয়ে প্রতিপক্ষের মো: হোসেন(ওয়ার্কসপ)হোসেন বলেন, আমি নিজেও হামলার শিকার হয়েছি। জমি নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলমান ছিল,তবে কুলসুম আমার স্যালিকা হওয়ায় আমি সেখানে গিয়েছিলাম।তবে জোরপূর্বক জমি দখল করার বিষয়টি সত্য নয় বলে তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন,এমন একটি ঘটনার কথা শুনেছি।তবে এখনো পর্যন্ত দু'পরিবারের কেউই আমাকে জানায়নি।
চরলরেন্স ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এইচ এম আহসান উল্লাহ হিরন বলেন, বিরোধে লিপ্ত উভয় পক্ষ আপন বোন। তাদের মধ্যে সম্পত্তি বেচাকেনা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিরোধ নিস্পত্তির জন্য দু'পক্ষকেই ডাকা হবে তারা চাইলে মিমাংশা করে দেয়ার চেস্টা করা হবে বলে জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited