শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৭ পিএম, ২০২০-১০-১৭
কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি: গরু চুরির অভিযোগে শাহে আলম(৩০) ও আরিফ (২৫) নামের দুই যুবককে আটক করেছে জনতা। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেবের হাট ইউনিয়নের কাদিরপন্ডিতের হাট গ্রামের ছুট্টি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানাযায়, বৃহস্পতিবার গভীর রাতে ছুট্টি মিয়ার গরুর গোয়াল থেকে দুইটি গরু নিয়ে বাড়ির নিকটবর্তি মেঘনা নদীর দিকে রওয়ানা মুহুর্তে গরুর মালিক ছুট্টি মিয়ার ঘুম ভেঙ্গে যায়। এরপর গরু নিয়ে পালানো অবস্থায় স্থানিয় আবুল কালামের ছেলে শাহে আলম ও ছায়েদল হকের ছেলে আরিফকে ঝাঁপটে ধরে গরুর মালিক ছুট্টি। এসময় শোরচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চোরদের পরিচয় নিশ্চিত হন।
গরুর মালিক মফিজুল ইসলাম ছুট্টি জানান, তখন রাত আড়াইটা, বসত ঘরের পাশে গোয়াল ঘরে গরুর ঘ্যাংড়ানো আওয়াজে আমার ঘুম ভেঙ্গে যায়। পরে গরু রেখে পালানো মহুর্তে দুই চোরকে আটক করি।এসময় পরিচিত হওয়ায় তাদের মারধর না করে আটকে রেখে চেয়ারম্যান ও স্থানীয় শিক্ষক আজাদ স্যারকে মোবাইলে অবগত করি। আটক দুই চোর স্থানিয়দের জিজ্ঞাসাবাদে নৌকা যোগে গরু নিয়ে পালানোর পরিকল্পনা করার বিষয়টি স্বীকার করেছে বলে জানান ছুট্টি। শিক্ষক গোলাম মোস্তফা আজাদ জানান,অভিযুক্ত দু'জনকে আটকের পর ছুট্টি রাতেই আমাকে জানিয়েছে। রাত গভীর হওয়ায় গটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।পরে সকালে গিয়ে দুপক্ষের সাথে আলোচনা করে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। তবে অভিযুক্তরা এলাকার লোক হওয়ায় পারিবারিক ভাবেই সমাধা করার চেষ্টা চলছে বলে জানান তিনি। সাহেবেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের মাস্টার জানান,গরু চুরির অভিযোগে দুই যুবককে গ্রামবাসী আটক করার বিষয়টি রাতেই আমাকে জানিয়েছে। বিষয়টি স্থানিয় গোফরান ও আজাদ মাস্টারের নেতৃত্বে সমাধান করার সীদ্ধান্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমি জেনেছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited