শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১০ পিএম, ২০২২-০৩-০১
রাশিয়া যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করার প্রচেষ্টা জোরদার করেছে তখন ওই নগরীর বেসামরিক অধিবাসীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি সোমবার রাতে কিয়েভের বেসামরিক নাগরিকদের উদ্দেশ করে বলেছে, তারা কিয়েভ-ভ্যাসিলকোভ মহাসড়ক ধরে নিরাপদে ও নির্বিঘ্নে রাজধানী ত্যাগ করতে পারেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।ম্যাক্সার টেকনোলজিস যখন ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে রাশিয়ার সেনাবাহিনীর ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহরের ছবি প্রকাশ করেছে তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভবাসীর উদ্দেশে এই বার্তা পাঠাল। বার্তা থেকে বোঝা যায়, কিয়েভ দখলের জন্য ভয়াবহ যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে রাশিয়া এবং সে যুদ্ধে যাতে কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি না ঘটে সেজন্য তাদেরকে শহর ত্যাগের আহ্বান জানিয়েছে মস্কো।
পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কিয়েভ দখল করতে গিয়ে এসব রুশ ট্যাংক ধ্বংস হয়েছে
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “কিয়েভের সকল বেসামরিক নাগরিক কিয়েভ-ভ্যাসিলকোভ মহাসড়ক ধরে নিরাপদে ও নির্বিঘ্নে রাজধানী শহর ত্যাগ করতে পারেন।এই মহাসড়কটি খোলা আছে এবং এটি নিরাপদ। আমরা আরেকবার জোর দিয়ে একথা বলতে চাই যে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।বেসামরিক নাগরিকদের জন্য কেউ হুমকি সৃষ্টি করছে না।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited