শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৫৭ এএম, ২০২২-০৩-০২
করোনা মহামারির কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হচ্ছে বুধবার (০২ মার্চ)।
আর প্রায় দুই বছর পর প্রাথমিকের পূর্বের স্তর তথা প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হবে আগামী ২০ মার্চ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার (১ মার্চ) প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন-২০২২ প্রকাশ করেছে, যা ২ মার্চ থেকে কার্যকর হবে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে প্রথম শিফট এবং বেলা ১২টা থেকে বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের কার্যক্রম শুরু হবে। প্রথম শিফট দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ৪টা ১৫ মিনিট পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতি শিফটের আগে ১৫ মিনিট করে বিদ্যালয় প্রস্তুতি ও কোভিড সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। আর প্রতি শিফটের শেষে ১৫ মিনিট করে শিখন ঘাটতি পূরণে সময় দিতে হবে।
বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তামূলক শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় অধিদপ্তর।
করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর। চলতি বছরের শুরুতে সংক্রমণ ফের বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এদিকে গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিন্তু দুই বছর পর প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা এলো।
প্রাক-প্রাথমিক নিয়ে বলা হয়, প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকা প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ এখন অনেকটাই কম। এছাড়াও শিশুদের সংক্রমণের হারও কম। সব মিলে ছয় বছরের কম বয়সীদের প্রাক-প্রাথমিক শ্রেণির শ্রণিকক্ষ কার্যক্রম শুরু করা হবে ২০ মার্চ।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited