চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় কালন্দি খাল আবর্জনা মুক্ত করার দাবীতে মানববন্ধন

আখাউড়ায় কালন্দি খাল আবর্জনা মুক্ত করার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :    |    ০৩:২৩ পিএম, ২০২২-০৩-০৯

আখাউড়ায় কালন্দি খাল আবর্জনা মুক্ত করার দাবীতে মানববন্ধন

ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের বুক চিড়ে বয়ে যাওয়া কালন্দি খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানির গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবীতে মানববন্ধন হয়েছে। আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আয়োজনে বুধবার সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ এড. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে অনুষ্টিত মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৃতি ও পরিবেশ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় মানববন্ধনকারীরা ‘প্রকৃতি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের বাঁচায়, কালন্দি খাল দূষন মুক্ত করে সংস্কার করুন’ ইত্যাদি বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানায়।  

প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহবায়ক রুবেল আহমেদ সঞ্চালনায়,উপজেল প্রবাসী আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ খলিফার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য দিপক ঘোষ, প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।  

বক্তারা বলেন, কালন্দি খাল আখাউড়ার শ্বাসনালী। কিন্তু বর্তমানে ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। স্বাভাবিক পানি প্রবাহ ব্যহত হয়ে দূর্গন্ধে পরিবেশ দূষিত করছে। খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবী জানান বক্তারা। 

উল্লেখ্য, কালন্দি খালটি আখাউড়া-আগরতলা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হয়ে পৌরশহরের সড়ক বাজারের ওপর দিয়ে পশ্চিমে তিতাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। শত বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন ও সেচ কাজের সুবিধার জন্য খালটি খনন করা হয় বলে জনশ্রুতি আছে।  

এক সময় শুস্ক মৌসুম বাদে বছরের বাকী সময়ে এ খাল দিয়ে নৌকা চলাচল করতো। নৌকা দিয়ে বাজারে মালামাল নিয়ে আসতে ব্যবসায়ীরা। খালের পানি এখানকার কৃষিজমির সেচের কাজে ব্যবহৃত হতো।  দখল দূষনে খালটি এখন মৃতপ্রায়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর