শিরোনাম
বান্দরবান প্রতিনিধি :: | ০৫:০৩ পিএম, ২০২২-০৩-১৪
বান্দরবান পার্বত্য জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এহাসানুল হক ১৪ মার্চ সোমবার বান্দরবান জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি কয়েদি ও হাজতি আসামীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা ও দায়রা জজ কয়েদিদের মধ্যে কারাে আইনগত সহায়তার প্রয়ােজন আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন এবং এই বিষয়ে যথাযথ প্রদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি দীর্ঘদিন জেলে থাকা আসামীদের মামলার তথ্য সংগ্রহ করেন ও দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগের বিষয়ে জানান। একই সাথে তিনি হাজতিদের খাবারের মান ও কারা বিধি অনুযায়ী কারাবন্দীদের প্রতি জেল কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণের বিষয়ে খোঁজ নেন।
এ সময় আরাে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ খােরশেদুল আলম সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা, জেলা লিগ্যাল এইড অফিসার রােকেয়া আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ নাজমুল হােছাইনসহ সরকারের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইউসুফ আলী: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজনের আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited