শিরোনাম
জামালপুর প্রতিনিধি : | ০৫:৫৬ পিএম, ২০২২-০৩-১৫
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় দুই টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদেরকে সিলেট রেলওয়ে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের মৃত আবুল খায়ের খলিফার ছেলে স্বপন খলিফা (৩৫) ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া (২৫)।
এ সময় তাদের কাছ থেকে ১২ টি আসনের ৭ টি টিকেট ও টিকেট বিক্রির ১৩ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছ থেকে ১৫০ টাকার টিকেট বিক্রি করতো ৩৫০-৪০০ টাকা কারো থেকে ৫০০-৬০০ টাকা এই ভাবে তারা দৈনন্দিন আখাউড়া রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রি করত।তাদের কাছে আখাউড়ার সাধারণ জনগন অসহায় ও জিম্মি হয়ে পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিম জানান, গ্রেফতার কৃতরা দীর্ঘদিন ধরে কালোবাজারির মাধ্যমে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছে চড়া দামে টিকেট বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited