শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২২ পিএম, ২০২২-০৩-১৬
কক্সবাজারে সমুদ্র সৈকতের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে ছুরি ও ক্ষুরসহ চারজন ছিনতাইকারীকে আটক করেছেন র্যাব সদস্যরা।
বুধবার (১৬ মার্চ) দুপুরে বলে বিষয়টি জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
আটকরা হলেন- কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগানের গোলাম নবীর ছেলে দ্বীন মোহাম্মদ (২১), উখিয়ার পালংখালীর বালুখালীর লাল মোহাম্মদের ছেলে সোহেল (২৩), হলদিয়াপালংয়ের পাগলিরবিল এলাকার নুর আলমের ছেলে ওবাইদুল হক (২১) ও একই ইউনিয়নের মরিচ্যা এলাকার সৈয়দ আলমের ছেলে সাইফুল (২০)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক বিল্লাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইসের বিপরীতে ঝাউবনের ভেতরে অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর একটি দল। টের পেয়ে কয়েকজন ব্যক্তি পলানোর চেষ্টাকালে দ্বীন মোহাম্মদ, সোহেল, ওবাইদুল ও সাইফুলকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুটি ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই পেশাদার ছিনতাইকারী বলে স্বীকার করে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited